বান্দরবান পেল নতুন ডিসি
এতদিন জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা উপসচিব সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
অন্যদিকে বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা উপসচিব সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
