১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৮৯ জন, কুড়াল আর একটি পাইপগান উদ্ধার

অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ৩ হাজার ৪৮২ জন গ্রেপ্তার হলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে ৩৮৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ; উদ্ধার হয়েছে একটি পাইপগান ও একটি কুড়াল।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫১ জনকে। 

সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪০ জনকে। এ সময় একটি পাইপগান ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ৩ হাজার ৪৮২ জন গ্রেপ্তার হলেন। এর আগে সপ্তম দিনে গ্রেপ্তার করা হয় ৪৭৭ জনকে, ষষ্ঠ দিনে গ্রেপ্তার করা হয় ৫০৯ জনকে। তার আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ পঞ্চম দিনে ডেভিল হান্টে ৫৬৬ জন ও চতুর্থ দিনে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর গেল ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।