নবগঙ্গা ট্রেডিংয়ের পরিচালক শম্পার দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের আবেদনের উপরে শুনানি নিয়ে রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলমান থাকায় নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের উপরে শুনানি নিয়ে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন শম্পা রানীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলছে।
সে কারণে দুদকের সহকারী পরিচালক তাপস কান্তি বালা তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনটির উপর শুনানি করেন দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, “নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানী সাহা নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের উত্তরা ফাইন্যান্স লিমিটেড থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
“শম্পা রানী সাহা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে পারেন বলে দুদক জানতে পেরেছে। তাই তদন্তের স্বার্থে বলে শম্পা রানীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।”
