ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন
তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আফতাব সদ্য সাবেক সচিব মু. আ. হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির বয়স শেষ হওয়ায় হামিদ জমাদ্দারকে ৪ নভেম্বর অবসরে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর করা আফতাব বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেন।
পর্যটন করপোরেশনে যোগদানের আগে আফতাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পালন করেন যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে। এছাড়া তিনি বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন।
