১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকেই

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ জুন।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকেই
পিএসসি ভবন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 09:10 PM

Updated : 23 Nov 2023, 09:10 PM

পঁয়তাল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকেই শুরু হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ৪৫তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিল সরকারি কর্ম কমিশন।

গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পুরানো খবর:

৪৫তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।

গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডার পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন ও কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে।