২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ১০ দিনের সাংস্কৃতিক উৎসব শুরু

উৎসবে প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্যশিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 10:43 PM

Updated : 07 Sep 2022, 10:43 PM

ঢাকায় শিল্পকলা একাডেমিতে ১০ দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বেশ কিছু পরিবেশনা উপভোগ করেন অতিথি ও দর্শকরা।

উৎসবে প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্যশিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

প্রথম দিনের পরিবেশনায় অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশনের লোকনৃত্য ‘কান্দুরী’; অপূর্বা ইসলামের ভরতনাট্যম ‘গোকূল’, হিয়া মেহজাবীনের ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।

এছাড়া ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’। অমিত চৌধুরীর পরিবেশনায় ছিল ‘নরসিংহ কৌতুবাম', অনিক বোসের দেশাত্মবোধক পরিবেশনা ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’, রাফিয়া খন্দকার রোজার ওডিসি নৃত্য ‘মেঘপল্লবী’, প্রান্তিক দেবশিব ভরতনাট্যম ‘তাণ্ডব’ মুগ্ধ করে দর্শকদের।

কস্তুরী মুখার্জী পরিবেশন করেন ‘ঝর ঝর বরিষে বারিধারা', আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’, মেহবুবা চাঁদনীর পরিবেশনায় ছিল ‘কাদের কূলের বউ’, মেহেরাজ হক তুষার পরিবেশন করে ‘মা সমসাময়িক’, মোহনা মিম ‘তিল্লানা’।

এছাড়া বিভিন্ন পরিবেশনায় অংশ নেন মৌসুমী রানী বর্মণ, হেনা হোসেন, অনিন্দিতা খান, সোহেল ভূঁইয়া ও দিশা মনি পাল।

একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক সোহাইলা আফসানা ইকো। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।