মেট্রো: পহেলা বৈশাখে শাহবাগ আংশিক ও ঢাবি স্টেশন পুরো সময় বন্ধ
যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার শাহবাগ স্টেশন আংশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকছে।
সোমবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।"
এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে তারা।
