১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ মামলায় আইভীর জামিন স্থগিত চেম্বার আদালতে

তাকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 12:05 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে করা চারটি মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়ে হাই কোর্ট যে আদেশ দিয়েছে, তা স্থগিত করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এই পাঁচ মামলায় গেল ২৬ ফেব্রুয়ারি আইভীকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয় হাই কোর্ট। সে দিনই তার বিরুদ্ধে সেলিম মণ্ডল হত্যার অভিযোগ মামলা করা হয়। 

এই মামলায় তার জামিন আবেদন বৃহস্পতিবার নামঞ্জুর করেছে 

অন্য পাঁচ মামলায় আগে পাওয়া জামিনের বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় তিনি এখনো কারাগার রয়েছে। 

আইভীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও মো. মোতাহার হোসেন রাজু।

রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, মোহাম্মদ আক্তারুজ্জামান। 

সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে ৯ মার্চ। এ পর্যন্ত হাই কোর্টের জামিন আদেশ স্থগিত থাকবে। 

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে নারায়ণগঞ্জের আইভী হাই কোর্টে জামিন চেয়ে পাঁচটি পৃথক আবেদন করেন এবং জামিন পান।

তার আইনজীবী মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইভি এই পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে এবং আপিল বিভাগ জামিন স্থগিত করে দেয়।

“যেদিন হাই কোর্ট থেকে জামিন পান, সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, এবং গত বছরের নভেম্বরে তা মঞ্জুর হয়।”

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

আরও পড়ুন:

নতুন মামলায় জামিন মেলেনি আইভীর

পাঁচ মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার আইভী

পাঁচ মামলায় জামিন সেলিনা হায়াৎ আইভীর, মুক্তি মিলছে না এখনই