১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিবি কর্মকর্তা ইফতেখার মাহমুদ ৩ দিনের রিমান্ডে

রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ং বাড্ডায় সুমন সিকদার নামের এক তরুণকে হত্যার মামলায় ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পরিদর্শক মো. নুরুল ইসলাম খান। 

শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।

সুমন সিকদার হত্যার ঘটনায় তার মা মোসা. মাছুমা ২০ অগাস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুমন সিকদার। তিনি দুপুর ১২ টার সময় বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগত সরণীর উপর আসামাত্রই আসামিরা আলোপাতাড়ি গুলি করে সুমন হত্যা করে।