১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর পূর্বে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

মিয়ানমার সীমান্তের কাছাকাছি ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মণিপুরের জাইরিপক থেকে ৪৫ কিলোমিটার পূর্বে এবং ইম্ফল থেকে ৫১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের অপারেটর গোলাম মোস্তফা জানান, এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর পূর্বে।

ঢাকায় অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ফোন করে কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।