শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পড়িয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।
বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পড়ান বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শপথ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, সদস্য অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৩ অক্টোবর আফতাব হোসেনকে কমিশনের সদস্য করা হয়। তাকে নিয়ে পিএসসিতে সদস্য বেড়ে এখন ১৯।
