Published : 25 Oct 2025, 12:45 AM
ঢাকার কালশীতে বহুতল ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
ছয় তলা ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভবনটিতে আগুন লাগার খবর আসে রাত ১০টা ২২ মিনিটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আগুন লাগে ভবনের উপরের তলায়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার উল ইসলাম রাত সোয়া ১২টার দিকে সংবাদকর্মীদের জানান, রাত ১২টা ৫ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভবনটির নীচতলায় ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার আছে।
ফেইসবুকের বিভিন্ন গ্রুপে অনেকেই অগ্নিকাণ্ডের ভিডিও দিয়েছেন। এসব ভিডিওতে ভবনটির ছয়তলায় আগুন জ্বলতে দেখা গেছে।