২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও ইসি কে কোথায় ভোট দেবেন

কমিশনারদের মধ্যে তিনজন ভোট দেবেন ঢাকায়।

সিইসি ও ইসি কে কোথায় ভোট দেবেন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন তিনি। আর কমিশনারদের মধ্যে তিনজন ভোট দেবেন ঢাকায়। আর একজন ঢাকার বাইরের ভোটার, তিনি এলাকায় গিয়ে ভোট দেবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পিবার।

সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবের একান্ত সচিবদের কাছ থেকে জানা গেছে, উত্তরা আলোরধারা স্কুল কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ।

আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ভোট দেবেন বলে জানিয়েছে। 

আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জ দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে ইসি সচিব আখতা আহমেদ ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।