১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আজহারের রিভিউ: পরবর্তী শুনানি বুধবার

পুনর্বিবেচনার এ আবেদন তিনি করেছিলেন ২০২০ সালের ১৯ জুলাই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে; পরের শুনানি হবে বুধবার। 

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার শুনানি শুরু করে। 

আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। এই আপিলের ওপর শুনানি শেষে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

মানবতাবিরোধী অপরাধজামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম, যা শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করা হয়। এদিন আংশিক শুনানি শেষে বুধবার ফের শুনানির দিন রাখা হয়। 

আজহারের মুক্তির দাবিতে সম্প্রতি সারাদেশে সমাবেশ, বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তার দল জামায়াতে ইসলামী।