১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের ‘লাগেজ র‌্যাপিং সেবা’

সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার, বলেন ধর্মমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

হজযাত্রা সহজ ও নিরাপদ করতে হজক্যাম্পে প্রথমবারের লাগেজ র‌্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এ সেবা চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় লাগেজ সুরক্ষিত থাকবে। এছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা মিলবে।