Published : 17 May 2026, 01:20 PM
ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গেছে ডিবি পুলিশের দায়িত্বে।
প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি বলন,"গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশ পেয়েছে।”
এদিকে এই মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রোববার; কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
ইকরার আত্মহত্যা: আলভীদের বিরুদ্ধে ১৭ মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
স্ত্রীর লাশ উদ্ধার: আলভীর নামে মামলা, সঙ্গে আসামি মা ও 'প্রেমিকা'
অভিনেতা আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার
ইকরার আত্মহত্যা: আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা
'মব' আতঙ্কে দেশে ফেরেননি আলভী, ভিডিও বার্তায় আরও যা বললেন
আলভীর সঙ্গে সম্পর্ক ও ইকরার মৃত্যু নিয়ে মুখ খুললেন ইফফাত আরা তিথি