Published : 15 Apr 2026, 04:54 PM
বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায় ১৭ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
মামলার প্রতিবেদনের দিন ধার্য ছিল বুধবার। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আজিম আহমেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন প্রতিবেদন জমার এ দিন ঠিক করে দেন।
মামলার আরেক আসামি হলেন-আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন-
স্ত্রীর লাশ উদ্ধার: আলভীর নামে মামলা, সঙ্গে আসামি মা ও 'প্রেমিকা'
অভিনেতা আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার
ইকরার আত্মহত্যা: আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা
'মব' আতঙ্কে দেশে ফেরেননি আলভী, ভিডিও বার্তায় আরও যা বললেন
আলভীর সঙ্গে সম্পর্ক ও ইকরার মৃত্যু নিয়ে মুখ খুললেন ইফফাত আরা তিথি