১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ডিএমপির তিন ডিসির রদবদল

মুহাম্মদ আশরাফ হোসেন, শহিদুল্লাহ ও আ. আহাদকে যোগ দিতে হবে নতুন কর্মস্থলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2023, 08:13 PM

Updated : 20 May 2023, 08:13 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

শনিবার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ওয়ারী (গোয়েন্দা) বিভাগের উপ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে রমনা বিভাগে, রমনা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহকে গুলশান বিভাগে এবং গুলশান বিভাগের উপ কমিশনার মো. আ. আহাদকে ওয়ারী (গোয়েন্দা) বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।