১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতিকে বিচার বিভাগের মানোন্নয়নে নেওয়া পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে বলেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিলেন প্রধান বিচারপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 09:07 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রতিবেদন দেন বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেলা আড়াইটার দিকে পারস্পরিক কুশল বিনিময় শেষে প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে নেওয়া পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। ইতোমধ্যে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরুর বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে জানান “

সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির অন্যতম সদস্য আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব নসিমুল গনি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞাও সেসময় উপস্থিত ছিলেন।