Published : 07 Jul 2026, 06:39 PM
বঙ্গভবনে অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে মহড়া চালাবে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই মহড়া চালানো হবে বলে বঙ্গভবনের এক বার্তায় তুলে ধরা হয়েছে।
বার্তায় বলা হয়, অগ্নিকাণ্ডের সময় যেন কেউ ভুল না করে, সেজন্য বিভিন্ন সময়ে এই কৃত্রিম মহড়া আয়োজন করে ফায়ার সার্ভিস। এই মহড়া দুর্যোগের পূর্বপ্রস্তুতির বাস্তবসম্মত অনুশীলন।