Published : 22 Jul 2026, 03:52 PM
গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ইংরেজি দৈরিক ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।
মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল বুধবার । আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাতে আবেদন করেন।
ওই আবেদনের শুনানি নিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বলেন, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ‘পর্যাপ্ত প্রস্তুতি না থাকায়’ আসামিপক্ষ সময় আবেদন করে।

মামলার বিবরণে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ভেতরের বাসিন্দা প্রীতি উরাং। ঘটনার আগ থেকে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ২০২৪ সকালে বাসার বসার ঘরের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় মেয়েটি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা গেল ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
এদিকে আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাসের মত কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুন মাসে তারা কারামুক্ত হন।
প্রীতি উরাং: মিরতিংগা থেকে যেভাবে মৃত্যুর কোলে
‘উপর থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু, স্ত্রীসহ সাংবাদিক থানায়