২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদসংখ্যা ২০১২: একটি সমীক্ষা

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 02 Sep 2012, 11:06 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

অন্যান্যবারের মত এবারও ঈদকে সামনে রেখে ঈদসংখ্যার আয়োজন করেছে বিভিন্ন সংবাদ সংস্থা ও শীর্ষ্-স্থানীয় দৈনিক পত্রিকাগুলো। এসব ঈদ সংখ্যায় মূলত প্রাধান্য পেয়েছে সমকালীন কবি-সাহিত্যিকদের গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনীগুলো । এছাড়া কিছু সাক্ষাৎকার, অনুবাদ রচনা ও আত্মজীবনীমূলক লেখা প্রকাশিত হয়েছে এসব ঈদসংখ্যার ঈদ আয়োজনে। ছোট বড় মিলিয়ে এবার প্রকাশিত ঈদসংখ্যা প্রায় র্অ্ধশতাধিক। এছাড়াও রয়েছে বিভিন্ন অনলাইনভিওিক সংবাদ সংস্থা থেকে প্রকাশিত ভি-ম্যাগ বা 'ভার্চুয়াল ইদসংখ্যা'। ঈদসংখ্যা ২০১২ এর আলোচিত কিছু সংখ্যা নিয়েই এই প্রতিবেদন।

সাপ্তাহিক ২০০০
'সাপ্তাহিক ২০০০'-এর ঈদসংখ্যাটি কলেবরে বেশ বড়। এতে রয়েছে প্রায় এগারোটি ছোট গল্প, ছয়টি অনুবাদ, সাতটি প্রবন্ধ, তিনটি নিবন্ধ, দুইটি রম্য রচনা, আটটি উপন্যাস, ছয়টি আত্মজীবনীমূলক রচনা, একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী ও প্রায় পঁয়ত্রিশটি কবিতা। এছাড়াও রয়েছে বেশ কিছু ভ্রমণকাহিনী, একটি সাক্ষাৎকার ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে কিছু লেখা।
এ সংখ্যার অধিকাংশ ছোটগল্পই তরুণ লেখকদের লেখা। গল্পগুলো হচ্ছে- শাহাবুদ্দীন নাগরীর 'জং', ইকবাল আজিজের 'বীরেন স্যারের চেহারার শেষ পরিণতি', সরকার মাসুদের 'বেগুনী আগুন', শরিফুল ইসলাম ভূঁইয়ার 'ঝরনার জলে স্নান', ইরাজ আহমেদের 'জ্বর', নাহার মনিকার 'নেহাত জলছাপ', প্রশান্ত মৃধার 'সোনার গোপাল', জুলফিয়া ইসলামের 'আবার ফিরে এসো', জামাল রেজার 'বৃষ্টিমুখর', সাদিয়া মাহজাবিন ইমামের 'তৃতীয়', ও মাসুদ আনোয়ারের ওয়েস্টার্ন গল্প 'নিঃসঙ্গ নেকড়ে'।
ভ্রমণ কাহিনী লিখেছেন বরেন চক্রবতী, 'হেনরি মাতিসের ডান্স ও আমার দেখা হার্মিটেজ'। অন্যান্য ভ্রমণকাহিণীগুলো হচ্ছে- মইনুস সুলতানের 'ভিয়েতনাম: মৎসকুমারের উপাসনার বৃত্তান্ত', ফারুক মইনুদ্দীনের 'হ্যারোগেটের ভাঙ্গা মঠে', গীতি আরা নাসরীনের 'টিউলিপেরা বড় বেশি লাল', শাকুর মজিদের 'হাংগর ক্যান্ডিকথন', জিকরুর রেজা খানমের 'হেকমতে চীন' ও ড. তানিয়া হোসেনের 'ইউরোপ ও এশিয়ার সংযোগ যেখানে'। সোনালী ইসলাম ও আলম তালুকদার লিখেছেন রম্য রচনা- 'ভাষায় ভেসে' ও 'রবীন্দ্রচর্চায় চোর এবং পুলিশ'। আসিফ লিখেছেন বিজ্ঞানভিত্তিক রচনা 'উল্ফ ভিসনিয়াক: তারাই যথার্থ্ যাত্রী যারা চলে যায়'। স্মৃতিকথা লিখেছেন ফরিদুর রেজা সাগর ও ইফতেখারুল ইমলাম- 'কলের গান জীবনের গান' এবং 'স্বপ্নের ঠিকানা'। জাদুশিল্পী জুলেয় আইচের স্ত্রী বিপাশা আইচ লিখেছেন আত্মকথা 'কেন লিখব'। সুফিয়া কামালের অপ্রকাশিত পত্রাবলী নিয়ে লিখেছেন ভূঁইয়া কামাল 'সুফিয়া কামালের অপূর্ব্ প্রকাশিত পত্র'।
কবিতাগুচ্ছের রচয়িতারা হলেন মহাদেব সাহা, হাবীবুল্লাহ সিরাজী, সাযযাদ কাদির, শিহাব সরকার, হাসান হাফিজ, সোহরাব পাশা, কামাল চৌধুরী, আসাদ মান্নান, তুষার দাশ, শামীম রেজা, সিদ্ধার্থ্ হক, ওবায়েদ আকাশ, রেজাউদ্দীন স্টালিন, সাখাওয়াত টিপু, নওশাদ জামিল, কাজী রাফি, শেলী নাজ ও আরও অনেকে।
উপন্যাস লিখেছেন ভাস্কর চৌধুরী 'আগামীকাল', আন্দালিব রাশদী 'তোতা মিঞায় ঝুম্পানামা', ইমতিয়াজ শামীম 'নীল কৃষ্ঞচূড়ার জন্মদিনে', জাকির তালুকদার 'ছায়াবাস্তব', আহমাদ মোস্তফা কামাল 'বর্ষামঞ্জরী' ও রাশিদা সুলতানা 'সাদা বিড়ালেরা'।এছাড়া মোশতাক কামাল লিখেছেন একটি বৈজ্ঞানিক কল্পউপন্যাস 'বায়োবোট নিওক্স' এবং শেখ আবদুল হাকিম ভাষান্তর করেছেন ইরেজি উপন্যাস 'দ্য রিডার'-এর।

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিকথা লিখেছেন আনিসুর রহমান ও মাহবুব রেজা। লেখা দুটি হচ্ছে 'হুমায়ূনের সুইডেন' ও 'বাদশাহ্ নামদার নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে'। এছাড়া রয়েছে বেশ কিছু প্রবন্ধ। মাহবুব আলমের 'পূর্ববঙ্গ ঘুরেছিলেন বিভুতিভূষণ', শহিদুলে ইসলামের 'দৃষ্টবাদ যেভাবে অধিবিদ্যায় পরিণত হলো', মুনীর সিরাজের 'সমুদ্রের কবিতা', অনু হোসেনের 'কবি মন ও কবিতার রসায়ন' সহ রয়েছে আরও বেশ কিছু প্রবন্ধ। এছাড়া রয়েছে শওকত আলীর একটি দীর্ঘ্ সাক্ষাৎকার 'আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আমি ব্যাসিক্যালি পার্থক্য দেখি না', সাক্ষাৎকারটি গ্রহন করেছেন মাহবুব রেজা।

অন্যদিন
'অন্যদিন ঈদসংখ্যা-২০১২' -এর পুরো সংখ্যাটিই উৎসর্গ্ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। এর শুরুতে লেখা আছে " ঈদসংখ্যাটি উৎসর্গ্ করা হল প্রয়াত কথাশিল্পী হুমায়ুন আহমদকে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায়"। অন্য দিনের ঈদ আয়োজনের একটি বৃহৎ অংশ জুড়ে তাই রয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা । প্রথমেই রয়েছে হুমায়ূন আহমদকে নিয়ে লেখা আনিসুজ্জামানের স্মৃতিচারণা 'হুমায়ূনের কথা'। এরপর হুমায়ূন আহমদের অপ্রকাশিত চিত্রকর্ম নিয়ে আবদুল্লাহ নাসের লিখেছেন 'তাঁর নিঃশব্দ কবিতা'। এখানে হুমায়ূন আহমদের বেশ কিছু চিত্রকর্ম্ সর্ম্পকে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে হুমায়ূন আহমদের অপ্রকাশিত 'ঘেটুপুত্র কমলা' এর চিত্রনাট্য ।
এরপর রয়েছে কবিতা। কবি আল মাহমুদের 'মূল্য', রফিক আজাদের 'নদীভাঙ্গা মানুষের জীবনেও আসে ঈদ', মহাদেব সাহার 'তোমাকে একবার চুম্বনের জন্য এই দীর্ঘ্ প্রস্তুতি', মুহম্মদ নূরুল হুদার 'লখনৌর কুহু ২০১২', বেলাল চৌধুরীর 'আলোর প্রহর', হাসান হাফিজের 'জন্মদহন" সহ রয়েছে আরও বেশ কিছু কবিতা। অন্য কবিতাগুলো লিখেছেন- মনজুরে মওলা, মুনির সিরাজ, শিহাব সরকার, আশরাফ আহমদ, তুষার দাশ, মোহাম্মদ সাদিক, ইকবাল আজিজ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শাহাবদ্দীন নাগরী, কামাল চৌধুরী, সিদ্ধার্থ্ হক, ফরিদ কবির, মারুফ রায়হান, তারিক সুজাত, মুজতবা আহমেদ মুরশেদ ও আরিফ মঈনুদ্দীন।
এরপরে শুরু হয়েছে ছোট গল্প। প্রথম গল্প মঞ্জু সরকারের 'টাকার উপরে মেয়েটি'। এছাড়া রয়েছে হাসনাত আবদুল হাইয়ের 'বট গাছের মানুষ', আনোয়ারা সৈয়দ হকের 'আলট্রাসেনোগ্রাম ও একটি ছেলে', রিজিয়া রহমানের 'এক গ্লাস দুধ, একটি ডিম আর সেফটিপিন', জাফর তালুকদারের 'সেই রাত', সুশান্ত তালুকদারের 'অথৈ অতল', রনজিৎ বিশ্বাসের 'নূরী ও নীরুর গল্প', ইসহাক খানের 'জুলমত খাঁ জেগে আছে', আনা ইসলামের 'ভাইরাস', সুমন্ত আসলামের 'ছায়ামানুষ', মোমিন রহমানের 'শুদ্ধাঞ্জলি' ও শহিদ হোসেন খোকনের 'বোবো'। এছাড়া রয়েছে ধ্রুব এষের রহস্য গল্প 'রহস্যময় এই সমস্ত দৃশ্য' ও কনিকা রশিদের কিশোর গল্প 'দিগন্তের ওপারে'। আরও রয়েছে দুটি বড় গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'অন্তর্ধান রহস্য' ও শিকোয়া নাজনীনের 'লঙ আইল্যান্ডে রাত্রি… ম্যাগনোলিয়া বুলেভার'।
এরপর রয়েছে শহীদ কাদরীর একটি দীর্ঘ্ সাক্ষাৎকার 'কবি শহীদ কাদরী: প্রবাসে, তবু বাংলাদেশের হৃদয়ে'। আরও রয়েছে রাশীদুল হাসানের 'অপ্রকাশিত ডায়েরি' ও পূরবী বসুর লেখা আত্মকথা 'অমৃতের কন্যা'। এছাড়া রযেছে প্রবন্ধ; আহমেদ রফিকের 'শতবর্ষে-ইংরেজী গীতাঞ্জলির ফিরে দেখা', আবদুশ শাকুরের 'অপাঠ্য রবীন্দ্রনাথ', সিরাজুল ইসলাম চৌধুরীর 'শেক্সপীয়রের চ্যালেঞ্জ' ও বিশ্বজিৎ ঘোষের 'রবীন্দ্রনাথের ছোট গল্পে বাংলাদেশের জীবন ও প্রকৃতি'। মঈনুস সুলতান লিখেছেন ভ্রমণ কাহিনী 'নিকারাগুয়ায় ভ্রমণ: আগুন পাহাড়ের প্রান্তিকে পর্য্টন'। আলম তালুকদার লিখেছেন রম্য রচনা 'অন্যরকম রকম ব্যখ্যায় দুই বিঘা জমি'।
সবশেষে রয়েছে উপন্যাস। প্রথম উপন্যাসটি সৈয়দ মনজুরুল ইসলামের 'শকুনের ডানা'। এরপর রয়েছে সেলিনা হোসেনের 'যোগাযোগ', মুহাম্মদ জাফর ইকবালের 'গাব্বু', ইমদাদুল হক মিলনের 'সাত জনের দল', রেজাউর রহমানের 'তের তলার সিঁড়ি', নাসরীন জাহানের 'কানামাছি, কোন স্বপ্নে ছুট?', আনিসুল হকের 'সেই গুমের পর', হরিশংকর জলদাসের 'হৃদয়নদী', আন্দালিব রাশদীর 'অধরা'।

সমকাল
'সমকাল ঈদসংখ্যা-২০১২' সংখ্যাটিও উৎসর্গ্ করা হয়েছে কথাশিল্পী হুমায়ূন আহমদকে। শুরুতেই রয়েছে হুমায়ূন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এরপর রয়েছে তার শেষ পান্ডুলিপি 'পিপীলিকা' নামের একটি ছোট গল্প। তারপর রয়েছে হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা মেহের আফরোজ শাওনের স্মৃতিকথা 'অপেক্ষা' এবং হুমায়ূন আহমেদের চিত্রকর্ম্ নিয়ে একটি লেখা 'হুমায়ূনের অন্য জগৎ'।
এরপর রযেছে কবিতা। কবি নূরুল হুদার 'সাঁওতাল রমনীর চুলে', আবুল হোসেনের 'মানুষের আলো', আল মাহমুদের 'দেখতে দেখতে যাওয়া', মহাদেব সাহার 'কষ্ট হয়', বেলাল চৌধুরীর 'ঋণ খেলাপির স্বগতোক্তি', নাসির আহমদের 'সুদূর তোমাকে' সহ আরও বেশ কিছু কবিতা রয়েছে।
এরপর রয়েছে সৈয়দ শামসুল হকের উপন্যাস 'প্রান্ত পর্যন্ত'। অন্যান্য উপন্যাসগুলো হলো, হাসান আজিজুল হকের 'ধর্ষনের পরে', রাহাত খানের 'সেই ধারাপাত', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পাহাড় ঘেরা হৃদের ধারে', সমরেশ মজুমদারের 'ভেতর বাহির', সেলিনা হোসেনের 'ধুলো ওড়া পথ', বুলবুল চৌধুরীর 'পথের ধারে ঘর', শেখ আবদুর হামিদের 'হেমাঙ্গিনী', মঈনুল আহসান সাবেবের 'পরিমলের সময়ে একটা প্রেমের উপন্যাস' ও ধ্রুব এষের 'বাম হাতে ছয় আঙ্গুল'।
প্রবন্ধ লিখেছেন সালেহা চৌধুরী 'ভিভিয়েন ও এলিয়েট' এবং আবদুশ শাকুর 'জীবন কখন ফুরায়'। আবুল আহসান চৌধুরী কাজী ওদুদকে নিয়ে লিখেছেন 'অপ্রকাশিত কাজী ওদুদ'। স্মৃতিকথা লিখেছেন জিল্লুর রহমান সিদ্দিকী 'বেড়ে ওঠার গল্প' এবং ফরিদুর রেজা সাগর 'মানুষের মুখ'। বিনায়ক সেন লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে একটি রচনা 'ভিন্নমতের রবীন্দ্রনাথ চিঠিপত্রের সাক্ষ্য'। আবদুল্লাহ আল মামুন ও শাহাদত চৌধুরীকে নিয়ে স্মৃতি কথা লিখেছেন তাদের কন্যা দিবা নারগীস ও এষা চৌধুরী।
ছোটগল্প লিখেছেন আনোয়ারা সৈয়দ হক, সৈয়দ মনজুরুল ইসলাম, নাসরীর জাহানসহ আরও অনেকে। গল্পগুলো হচ্ছে- আনোয়ারা সৈয়দ হকের 'ফেসবুক গল্প', সৈয়দ মনজুরুল ইসলামের 'হাসপাতাল', নাসরীন জাহানের 'গুম', আনিসুল হকের 'মানবজন্ম', অমিত বসুর 'মেঘসঙ্গী', আবু সা্ঈদ খানের 'একটি কদম গাছের কাহীনি', জাকির তালুকদারের 'দুধমাখা ভাত', শাহনাজ মুন্নীর 'বাঘা আইড়', সুমন্ত আসলামের 'মানুষ বাতিল হওয়ার পর', আকিমুন রহমানের 'আগাগোড়া সুখবাসী', আহমাদ মোস্তফা কামালের 'রিক্ত শাখা আবার কবে পূর্ণ্ হবে', প্রশান্ত মৃধার 'ছেড়ে যাওয়ার আগে' ও সাদিয়া মাহজাবীন ইমামের 'অধর্ম্'।
এরপরে রয়েছে স্প্যানিশ থেকে রাজু আলাউদ্দিনের অনুবাদে 'মারিও বার্গাস য়োসাকে লেখা নেরুদা, কোর্তাসার, ফুয়েন্তেস ও দোনোসোর চিঠি'। ভ্রমণ কাহিনী লিখেছেন হাসনাত আবদুল হাই 'ফ্লোরেন্সে', মুস্তফা জামান আব্বাসী 'নতুন জোয়ার শ্রীলঙ্কায়', মুহম্মদ সবুর 'মেকং নদীর তীরে চাপা বনে' ও মঈনুস সুলতান 'জেমস বন্ড আইল্যান্ডে'।

প্রথম আলো
'প্রথম আলো ঈদসংখ্যা-২০১২' এর শুরুতেই রয়েছে কবিতা। আল মাহমুদের 'ক্রন্দন কেন বন্ধনহীনা', মহাদেব সাহার 'আমি কাকে বলব', রফিক আজাদের 'অচেনা ব্যোমযানে', মোহাম্মদ রফিকের 'ভোর', আবদুল মান্নান সৈয়দের 'পাইনি' সহ রয়েছে আরও বেশ কিছু কবিতা। অন্যান্য কবিরা হলেন- আলতাফ হোসেন, আবিদ আনোয়ার, শিহাব সরকার, জাহিদ হায়দার, দারা মাহমুদ, মাসুদ খান, সোহরাব হাসান, তারিক টুকু, শাহনাজ মুন্নী, সিদ্ধার্থ্ হক ও সোহেল হাসান গালিব।
এরপর রয়েছে অধ্যাপক আবদুর রাজ্জাকের সাক্ষাৎকার 'আবদুর রাজ্জাক বচনামৃত'। এরপর রয়েছে তাজউদ্দীন আহমেদের ডায়রী থেকে সংগৃহীত '১৯৫৪ সালের কয়েকটি দিন' নামে একটি লেখা। লেখাটির ভূমিকা লিখেছেন তাঁর মেয়ে সিমিন হোসেন রিমি। সনজিদা খাতুন লিখেছেন তাঁর স্মৃতিকথা 'স্মৃতির ঝাঁপি'। রয়েছে আবুল আহসান চৌধুরী সংগৃহীত অন্নদাশঙ্কর রায়কে লেখা তৎকালীন কবি-সাহিত্যিকদের চিঠির সংকলন 'মননের পত্রালী'। এছাড়া হাবিবুর রহমান জাপানি লোকবচন নিয়ে লিখেছেন 'জেন লোকবচন' নামের একটি প্রবন্ধ।
ছোটগল্প লিখেছেন সাগুফতা শারমীন তানিয়া 'দিবাগত'। এছাড়া রয়েছে আহমাদ মোস্তফা কামালের 'নিশীথ যামিনী ঘন অন্ধকারে', রেজাউর রহমানের 'মানবধর্ম্', এবাদুর রহমানের 'কুদ্যেতা', নাসরীন জাহানের 'অরণ্যময়ী', সেলিম হোসেনের 'চিলের ডাকে পেঁচা পালায়'। মাহবুব আলম লিখেছেন ইতিহাসধর্মী রচনা 'বিলেতি সাহেব বাঙ্গালী বিবি'। ভ্রমণকাহিনী লিখেছেন মনজুরুল হক 'জাপানের দুঃখের দ্বীপ' ও মঈনুস সুলতান 'নিকারাগুয়ার দিনরাত্রি'।
উপন্যাস লিখেছেন হরিশংকর জলদাশ, আনিসুল হক, সেলিনা হোসেন সহ আরও অনেকে। উপন্যাসগুলো হচ্ছে- হরিশংকর জলদাশের 'মোহনা', সৈয়দ মনজুরুল ইসলামের 'দিনরাত্রিগুলো', আনিসুল হকের 'ঊষার দুয়ারে', সেলিনা হোসেনের 'যে জীবন মানুষের', রায়হান রাইনের 'মিথুনের রাশিফল', শাহীন আখতারের 'ময়ূর সিংহাসন', আন্দালিব রাশদীর 'কাদম্বরী রাত' ও শেখ আবদুল হাকিমের 'সে আসছে'। রকিব হাসান লিখেছেন তিন গোয়েন্দা সিরিজের নতুন উপন্যাস 'সোনার মূর্তি'।
এরপর রয়েছে হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আয়োজন। রয়েছে তাঁর অপ্রকাশিত রচনা 'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'। নুহাশ হুমায়ন তার বাবাকে নিয়ে লিখেছেন 'বাবার কাছে চিঠি'। হুমায়ূন আহমেদের বোন মমতাজ শহীদ লিখেছেন স্মৃতিকথা 'দাদাভাই'।

যুগান্তর
'যুগান্তর ঈদসংখ্যা-২০১২' শুরু হয়েছে আনিসুজ্জামানের স্মৃতিকথা 'আমার বিদেশ অধ্যয়ন' দিয়ে। এরপর রয়েছে বেলার চৌধুরীর প্রবন্ধ 'অথ লেখক পাঠক কথা'। অন্যান্য প্রবন্ধগুলো হচ্ছে- পবিত্র সরকারের 'রবীন্দ্রনাথ ও বিশ্ব:সভ্যতার সংকট', ফরিদুর রেজা সাগরের 'জাদুর টাকা', শফি আহমেদের 'বিদেশী সাহিত্য' ও অন্যান্য। এছাড়া রয়েছে আজহার শাকিল সংকলিত 'শওকত ওসমানের অপ্রকাশিত চিঠি' এবং প্রমথ চৌধুরীর দুষ্প্রাপ্য রচনা 'সাহিত্য বনাম পলিটিক্স', যার ভূমিকা লিখেছেন ভূঁইয়া কামাল। রনজিৎ বিশ্বাস লিখেছেন একটি রম্য রচনা নাম 'সহায়তা করেনি আমাকে পরীক্ষার ফল'। ভ্রমণকাহিনী লিখেছেন শফিদুল হক 'মিসরের মুখোমুখি' ও ছন্দসী বন্দোপাধ্যায় 'ক্যাঙ্গারুর দেশ থেকে'। অনু গল্প লিখেছেন কাদের মাহমুদ, নাম 'টাকার গন্ধ'।
কবিতা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মুহম্মদ নূরুল হুদা, শঙ্খ ঘোষসহ আরও অনেকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'কে কী দেখতে চায়', মুহম্মদ নূরুল হুদার 'কার নৌকা', শঙ্খ ঘোষের 'হিমশৈল', মোহাম্মদ সাদিকের 'বৃষ্টি ও ব্যান্ডেজ', জুননু রাইনের 'কবি আবুল হাসানের একাকীত্বকে', হাবীবুল্লাহ সিরাজীর 'মাছরাঙা, কৃষ্ঞচূড়া আর মঞ্জুমালা', রেজাউদ্দিন স্টালিনের 'শ্রাবণ', মাকিদ হায়দারের 'পাইপ বাহিয়া' ও রুদ্র আরিফের 'সাদা এপ্রোন ও ব্যর্থতা' সহ আরও বেশ কিছু কবিতা। এছাড়া রয়েছে রফিকুল হকের ছড়া 'কথার ফানুস' এবং হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা 'প্রকৃতির প্রথম প্রভাত'।
এ সংখ্যায় রয়েছে বেশ কিছু ছোটগল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'বউ-এর খোঁজে', সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'মা', দিব্যেন্দু পালিতের 'আর্বিভাব', তাহমিনা কোরাইশীর 'অহল্যা যামিনী', মৃণাল বসুচৌধুরীর 'স্বপ্ন-পারাপার', নাসরীন জাহানের 'বিভ্রান্তির জট পাকে', ইমতিয়াজ আহমেদের 'মশলা মিল ও কিশোরী মেয়ে' সহ রয়েছে আরও বেশ কিছু ছোটগল্প। এছাড়া প্রথমবারের মতো গল্প লিখেছেন অনুবাদক রাজু আলাউদ্দিন, তার গল্পের নাম 'ভালোবাসার শিমার'।
উপন্যাস লিখেছেন কবি আল মাহমুদ। তাঁর উপন্যাসের নাম 'প্রার্থনার সঙ্গে এক প্রবল পুরুষ'। এছাড়া রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ঘরের ভিতর', সমরেশ মজুমদারের 'পারিপার্শ্বিকের মালা', বুদ্ধদেব গুহের 'ক্ষেত্রসন্ন্যাস', হাসনাত আবদুল হাইয়ের 'ইউটোপিয়া', সালমা ইসলামের 'মহাবিশ্বের মহাবিশ্বয়' ও আনোয়ারা সৈয়দ হকের 'খাদ'।

জনকন্ঠ
'জনকন্ঠ ঈদসংখ্যা-২০১২' এর শুরুতে রয়েছে সনজিদা খাতুনের স্মৃতিচারণ 'কিছু স্মৃতি'। এরপর রয়েছে আহমদ রফিকের প্রবন্ধ 'রণেশ দাশগুপ্ত: শতবর্ষের শ্রদ্ধাঞ্জলী'। অন্যান্য প্রবন্ধগুলো হচ্ছে- কল্যাণী কাজীর 'রূপকারের স্মৃতিতে নজরুল', করুণাময় গোস্বামীর 'আফ্রিকার কবিতা', অনুপম সেনের 'বাংলা তুলনামূলক সমালোচনা: সাহিত্যের নির্মাতা কবি সমালোচক শশাঙ্ক মোহন সেন' ও অন্যান্য। নিবন্ধ লিখেছেন আমানুল হক 'ঢাকার পল্টন ময়দানে সত্যজিতের ভাষণ, কটকী চাদর, জামদানী ও সুন্দরী প্রসঙ্গ', হায়দার আকবর রণ লিখেছেন '৬২-র আন্দোলন: পিছন ফিরে দেখা' ও জাফর আলমের 'অযোধ্যার বীর নারী বেগম হযরত মহল'।
উপন্যাস রয়েছে হরিশংকর জলদাশের 'বন্ধনহীন', জুলফিকার মতিনের 'বিবর ক্লান্ত শঙ্খের ফেনা', সমরেশ বসুর 'ঘরের চাবি', প্রফুল্ল রায়ের 'স্রোতের বিপক্ষে' ও সুচিত্রা ভট্টচার্যের 'মেঘের পর মেঘ'। এছাড়াও রয়েছে নিমাই ভট্টাচার্যের 'ইলিশ' নামের একটি উপন্যাসিকা।
কবিতা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মোহর চটেআপাধ্যায়, আলোকরঞ্জন দাশগুপ্ত, বীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, দিব্যেন্দু পালিত, কৃষ্ঞ ধর, দেবারতি মিত্র, উৎপল কুমার বসু, মনীন্দ্র গুপ্ত, বেলাল চৌধুরী, আবুবকর সিদ্দীক, কাজী রোজী, তিতাশ চৌধুরী, দুখু বাঙাল, বায়তুল্লাহ কাদেরী, আলফ্রেড খোকন, অরুণাভ সরকার, জাহিদ হায়দার, হাসান হাফিজ, মারুফ রায়হান ও সালেম সুলেরী সহ আরও অনেকে।
ভ্রমণকাহিনী লিখেছেন শাকুর মজিদ 'সাংহাই পার্ল্ অব দ্য ইস্ট' ও শিহাব শাহরিয়ার 'ও আমার মন যমুনা'। এনামুল হক লিখেছেন 'প্যারানরমাল' নামের একটি হরর কাহিনী। রম্য রচনা আছে রনজিৎ বিশ্বাসের 'জাপানে জোটা হতাশা' ও আহসান হাবীবের 'মতলুব সাহেবের ছবি'। এছাড়াও রয়েছে তাজউদ্দিন আহমেদের সাক্ষাৎকার 'তাজউদ্দিন আহমেদের সান্নিধ্যে', সাক্ষাৎকারটি সংগ্রহ করেছেন শাহরিয়ার জেড আর ইকবাল।
'মারিও বার্গাস য়োসার দীর্ঘ্ সাক্ষাৎকার' শিরোনামে মারিও বার্গাস য়োসার একটি সাক্ষাৎকার অনুবাদ করেছেন রাজু আলাউদ্দিন। এছাড়া রয়েছে আরও কিছু অনুবাদ সাহিত্য। সেগুলো হচ্ছে- মুহম্মদ হাবিবুর রহমান অনূদিত সেসিল রাজেন্ডের 'আমার বাণী', মাখরাজ খান অনূদিত অস্কার ওয়াইল্ডের গল্প 'সুখী রাজপুত্র', খুররম মমতাজ অনূদিত মিলান কুন্ডেরার উপন্যাস 'আইডেনটিটি', নাজিব ওয়াদুদ অনূদিত পিনার কুরের উপন্যাস 'পাগল বৃক্ষ' ও সাযযাদ কাদিরের অনুসৃত গল্প জি কে চেস্টারসনের 'ঈশ্বরের হাতুড়ি'।

আনন্দধারা
আনন্দধারা ঈদসংখ্যায় উপন্যাস লিখেছেন ইরাজ আহমেদ 'শেষ গলি শেষ অন্ধকার' ও শফিকুর রহমান শান্তনু 'দূরত্বের নাম অভিমান'। দেওয়ান শামসুর রকিব লিখেছেন 'হোসেন ভিলা' নামে একটি গোয়েন্দা উপন্যাস। এছাড়া 'চরিত্রহীন' শিরোনামে একটি গল্প লিখেছেন নাট্যকার অনুরূপ আইচ।
অন্যান্যবারের মতো এবছরও ঈদসংখ্যাগুলোতে তরুণ লেখকদের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। গল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধ প্রতিটি ক্ষেত্রেই বয়োজ্যেষ্ঠ লেখকদের পাশাপাশি নতুন ও তরুণ লেখকদের ছিল সরব উপস্থিতি। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ সাহিত্য, সাক্ষাৎকার এবং কিছু ভিন্নধর্মী লেখাও দেখা গিয়েছে। বিশেষ করে সাহিত্যের প্রচলিত ধারার বাইরে কিছু নতুন ধারা যেমন বৈজ্ঞানিক কল্পসাহিত্য, মনস্তাত্ত্বিক গল্প বা উপন্যাস, হরর বা ভয়াল রচনা, প্রবন্ধধর্মী আখ্যান এরকম বেশ কিছু নতুন ধারা পরিলক্ষিত হয়েছে এবারের ঈদসংখ্যাগুলোতে।