২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশিত বই থেকে ২ পৃষ্ঠাহায়াৎ মামুদের সম্পাদনায় হাসান আজিজুল হকের সাক্ষাৎকার সংকলন

admin

Published : 02 Mar 2011, 03:09 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

[ফেব্রুয়ারি ২০১১ গ্রন্থমেলায় প্রকাশিত বই থেকে ২ পৃষ্ঠা স্ক্যান করে আর্টস-এ রাখা হবে। এজন্য লেখক বা প্রকাশকদের পক্ষ থেকে আর্টস-এ প্রকাশিত বইয়ের এক কপি দেবার আহ্বান করা হচ্ছে। বই পাঠাতে হবে বিডিনিউজ২৪.কম অফিসে। ঠিকানা: ৯৯ মহাখালি বা/এ, ঢাকা ১২১২।–বি.স.]

প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১, ইত্যাদি গ্রন্থ প্রকাশ

নান্দীমুখ

…………
বর্তমান গ্রন্থের শিরোনাম লক্ষ্য করবার মতো: উন্মোচিত হাসান। অর্থাৎ হাসান আজিজুল হককে বিশ্লেষণ। তাঁকে উন্মোচন কিন্তু অন্যে করছে না, হাসানের নিজের জবানিতেই তাঁকে উপলব্ধিগত করানোর চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই তাঁর সঙ্গে 'আলাপচারিতা'। আমি যে এই বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরেছি তার কারণও তিনি। তিনিই চেয়েছেন বলে। তাঁর দিক থেকে বন্ধুকৃত্য হয়তো-বা, কিন্তু আমার পক্ষে শ্লাঘনীয় মর্যাদা।
…………

—হায়াৎ মামুদ, নভেম্বর ২০১০। বইয়ের ভূমিকা থেকে।


হাসান আজিজুল হকের ২৫টি সাক্ষাৎকারের সংকলন একটি বইতে। সাক্ষাৎকারগুলো সম্পাদনা করেছেন হায়াৎ মামুদ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, অলঙ্করণ করেছেন শেখ আফজাল। সম্পাদকের উৎসর্গ: লাইলি ও আসগর বাই এবং সুরমা ও মনজুর ভ্রাতা, টরন্টোর স্মৃতিতে। প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ (ফোন: ০১৭১৫৪২৮২১০ | ইমেইল: ittadisutrapat@yahoo.com)। ২০১১ ফেব্রুয়ারির গ্রন্থমেলায় প্রথম প্রকাশিত হয়েছে।

ISBN: 984 70289 0184 8

মূল্য: ৩৫০ টাকা

পৃষ্ঠা ৫৯>

পৃষ্ঠা ৬০>

বইমেলা ২০১১: প্রকাশিত বই থেকে ২ পৃষ্ঠা