২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের প্রকীর্ণ স্ফুলিঙ্গ

যে মানুষ শব্দপ্রেমী, ভাষাপ্রেমী, তার ভেতরে তো লেখার বীজ থাকবেই, অংকুরোদ্গমের অপেক্ষা শুধু!

শায়লা নাহার মুক্তি শায়লা নাহার মুক্তি

Published : 21 Feb 2025, 12:36 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

১

উদয়নের একঝাঁক ছেলেমেয়ে

সাদা-নীল ইউনিফর্ম

হাতে ফুল

লাল হলুদ সাদা

খালিপায়ে

ফুলার রোড থেকে শহীদ মিনার...

 “আমার ভাইয়ের.....”

চোখে জল।

২

ইচ্ছা হলে আমি টিপ পরি, শাঁখা পরি, শখ করে সিঁদুরও দেই।

সবার উপরে আমি মানুষ, দ্বিতীয়ত বাঙালী।

এটাই আমার পরিচয়।

৩

যে মানুষ শব্দপ্রেমী, ভাষাপ্রেমী, তার ভেতরে তো লেখার বীজ থাকবেই, অংকুরোদ্গমের অপেক্ষা শুধু!

তারপর, সূর্যের দিকে নিরন্তর বেড়ে ওঠা, অদমনীয়।

৪

একুশে বইমেলার গেইটে তরুণী

প্রিয় লেখকের বই কিনে।

সাপের মত স্পর্শ হঠাৎ,

না তাকিয়েই হাতটা ধরে গালে চড়

বয়স্ক লোকটিকে।