ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহারি আয়োজনে রাজধানীর বনানী খেলার মাঠে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে ।
এখানে পূজা উদযাপন করছেন ধনী ব্যবসায়ী, পেশাজীবী ও বিদেশী কূটনীতিকরা। এছাড়া সাধারণ মানুষও রয়েছেন।
বৃহস্পতিবার পূজার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।
গুলশান সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত (বীরউত্তম) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, সাংসদ কবরী সারোয়ার, জাহিদ আহসান রাসেল, সাংসদ একেএম রহমতউল্লাহ, সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২২৯ ঘ.
bdnews24