২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আদিবাসী সাংস্কৃতিক উৎসব শুরু

বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। (আরও তথ্যসহ) কয়েক শ' আদিবাসী ঐতিহ্যবাহী রঙ-বেরঙের পোষাকে ঢাক-ঢোল বাজিয়ে মিছিলে অংশ নেয়। সংক্ষিপ্ত মিছিলটি সকাল সাড়ে ১০টায় একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি পথ ঘুরে শেষ হয়। বেসরকারি সংস্থা 'সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট' (সেড) এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। 'আদিবাসী সাংস্কৃতিক উৎসব-২০০৮' শিরোনামের এ উৎসবের মূল সুর হচ্ছে "সাংস্কৃতিক বৈচিত্র আমাদের গর্ব"। বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী কুটিরশিল্প উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। সেড'র সভাপতি অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা দেন খ্রিস্টান এইডের আবাসিক প্রতিনিধি তানিয়া হক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামরুল হাসান, সেড-এর পরিচালক ফিলিপ গাইন প্রমুখ। চাকমা রাজা দেবাশীষ রায় অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালে সাঁওতাল ছেলে-মেয়েরা ঢাক-ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে অতিথিকে বরণ করে নেয়। দেবাশীষ রায় বলেন, "সংবিধানে আদিবাসী অধিকারের কথা সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে। সংবিধানে অনেক আইন আছে, যা আদিবাসীদের অধিকারের পথে বাধা নয়। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় দৃষ্টিভঙ্গী।" সেলিনা হোসেন বলেন, "আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার একটি মৌলিক মানবিক অধিকার। কিন্তু বছরের পর বছর ধরে এই অধিকারটি ক্ষুণ