২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বড়দিনে প্রার্থনা

শান্তিপূর্ণভাবে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে জয়ী করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন'। যিশুর জন্মতিথিতে খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে লেগেছে উৎসব ছোঁয়া। সেই উৎসবের খবর দিচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিপূর্ণভাবে নির্বাচন ও সৎ যোগ্য প্রার্থীকে জয়ী করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন'। যিশুর জন্মতিথিতে খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে লেগেছে উৎসব ছোঁয়া। বৃহস্পতিবার সকালে দেশের গীর্জাগুলোতে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় বিশেষ খ্রিস্টজাগ ও প্রার্থনার মধ্য দিয়ে। সঙ্গে ছিল ধর্মীয় সঙ্গীত। দেশের প্রধান প্রার্থনা অনুষ্ঠিত হয় কাকরাইল চার্চে। আর্চ বিশপ পৌলিনুস কস্তা প্রার্থনা পরিচালনা করেন। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ যাতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে- সেজন্য বিশেষভাবে প্রার্থনা করা হয় দেশের পাঁচশরও বেশি গীর্জায়। খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের ফাদার কমল কোড়াইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্চ বিশপের নির্দেশ দেশের সব চার্চেই শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য প্রার্থনা করা হয়েছে। দুপুর ১১টায় আর্চ বিশপ পৌলিনুস কস্তার নেতৃত্বে খ্রিস্টান সম্পদ্রায়ের সদস্যরা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বড়দিনের শুভেচ্ছা জানাতে রাজধানীর কাকরাইল চার্চে যান বুধবার রাত ১টায়। সেখানে তিনি আর্চবিশপসহ খ্রিস্টান স