২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হস্তশিল্প পণ্য মেলা

বরিশাল বিভাগীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের হস্তজাত পণ্য মেলা শুরু হচ্ছে শনিবার। বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এ মেলা চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্পজাত পণ্য পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বরিশাল, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিভাগীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের হস্তজাত পণ্য মেলা শুরু হচ্ছে শনিবার। বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এ মেলা চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্পজাত পণ্য পাওয়া যাবে। জাতীয় মহিলা সংস্থা পরিচালিত " অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প " এ মেলার আয়োজন করেছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত হস্তজাত পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে প্রকল্প পরিচালক আজম খান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৭ ঘ.