২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়ে আনন্দিত গং লি

চীনের প্রথম সারির অভিনেত্রী গং লী এবং হং কং এর পরিচালক ওং কার-ওয়েই কান ফেস্টিভালের ৬০তম বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রন পেয়ে গং লি সাংহাই ইয়ূথ ডেইলির কাছে তার আনন্দের কথা ব্যক্ত করেছেন। সম্প্রতি ইংরেজী ভাষায় দক্ষতা না থাকার কারণে হলিউডের ছবিতে বেশ সুযোগ পান নি বলে আক্ষেপ করেছিলেন গং লি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ওং কারের সর্বশেষ কাজ ‘মাই ব্লুবেরি নাইটস’ ছবির নায়িকা নোরা জোন্স ও ‘স্টার ওয়ারস’ এর নায়িকা নাটালি পোর্টম্যানও উৎসব উদ্ধোধনের জন্য আমন্ত্রণ পেয়েছেন। মে মাসের ১৬ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। এবারই প্রথমবারের মতো কোন চীনা পরিচালক এই উৎসবের উদ্ধোধন করবেন।

উৎসবে অন্যান্য বিশিষ্ট চলচ্চিত্র ব্যাক্তিত্বের মধ্যে থাকবেন মার্টিন স্করসেস, স্টিভেন সোডারবার্গ, জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস।

উৎসবে স্টিভেন সোডারবার্গের ‘ওশানস থার্টিন’ এবং কোয়েন্টিন টারান্টিনো ও রবার্ট রড্রিগেজ এর ‘গ্রিন্ডহাউজ’ সহ বেশ কটি ছবি দেখানো হবে।