পাবলিক লাইব্রেরিতে ৩ মার্চ থেকে চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র সংগঠন ‘চলচ্চিত্রম’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।
শনিবার বেলা ৩ টায় উৎসব উদ্বোধন করবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত। তারপর প্রদর্শন করা হবে রুশ চলচ্চিত্রকার গ্রেগরি চুকরাইয়ের ‘বালাড অফ এ সোলজার’।
উৎসব উপলক্ষে যেসব চলচ্চিত্র প্রদর্শিত হবে সেগুলোর প্রদর্শনের তারিখ ও সময় হচ্ছে-
৪ মার্চ
বিকেল ৩টা - রোড টু গুয়ানতানামো
বিকাল ৫টা - মাটির ময়না
সন্ধ্যা ্রিটা - মেঘে ঢাকা তারা
৫ মার্চ
বিকেল ৩টা - ইরানের ছবি ‘টারটেলস ক্যান ফ্লাই’
বিকাল ৫টা - দীপা মেহতার ‘ওয়াটার’
সন্ধ্যা ৭টা - তৌকির আহমেদের ‘জয়যাত্রা’
৬ মার্চ
বিকেল ৩টা - রবার্তো বেনিনির ‘লাইফ ইজ বিউটিফুল’
বিকাল ৫টা - আবু সাইয়ীদের ‘নিরন্তর’
সন্ধ্যা ৭টা - ভারতীয় পরিচালক অঞ্জন দাশ গুপ্তের ‘সাজ বাতির রূপকথা’
৭ মার্চ
বিকেল ৩টা - জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও তারেক মাসুদের ‘মুক্তির গান’
বিকাল ৫টা - ফ্রান্সের চলচ্চিত্রকার রবার্ট এনরিকের ‘ইনফিডেন্ট অ্যাট আওল ক্রিক ব্রিজ’ ও রুশ ছবি ‘বালাড অফ এ সোলজার’
সন্ধ্যা ৭টা - তানভীর মোকাম্মেলের ‘চিত্রা নদীর পাড়ে’
৮ মার্চ
বিকেল ৩টা - অপর্ণা সেনের ‘মিস্টার এন্ড মিসেস আয়ার’
বিকাল ৫টা - ‘শরৎ ৭১’ ও মোরশেদুল ইসলামের ‘চাকা’
সন্ধ্যা ৭টা - পোল্যান্ডের পরিচালক রোমান পোলনস্কির ‘দি পিয়ানিস্ট’
৯ মার্চ
বিকেল ৩টা - ব্রাজিলের চলচ্চিত্রকার ওয়ালটার স্যালেসের ‘দি মটর সাইকেল ডাইরি’
বিকাল ৫টা - বুদ্ধদেব দাশগুপ্তের ‘স্বপ্নের দিন’
সন্ধ্যা ৭টা - মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’
প্রদর্শনী চলাকালীন পাবলিক লাইব্রেরিতেই টিকিট পাওয়া যাবে।
