২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

পল্লীকবি জসীমউদ্দীন -এর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরতলীর গোবিন্দপুরের জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান মেলার উদ্বোধন করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. ইয়াহ্-ইয়া ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধিক) সাজেদুল করিম দুলাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু হেনা খন্দকার অহিদুল করিম, অধ্যাপক এমএ সামাদ, কবিপুত্র ড. জামাল আনোয়ার, পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু, মফিজ ইমাম মিলন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এ বছর মেলায় ১৭০ টি স্টলে কারু ও চারু পণ্য সম্ভার রয়েছে। এছাড়া ৭০টি সংগঠন প্রতিদিন জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত।

প্রতি বছর ১ জানুয়ারি পল্লীকবির জন্ম বার্ষিকীতে জসীম পল্লীমেলার আয়োজন করা হয়। এ বছর পবিত্র ঈদুল আজহা ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলা পিছিয়ে যায়।