এ বছর যে যা কোরবানী দিলো
কোরবানী মানে উৎসর্গ করা। গরু, ছাগল জবেহ করা তো উপলক্ষ মাত্র। আসল কোরবানী হলো মানসিক। মনের কুপ্রবৃত্তিকে ত্যাগ করতে পারার মধ্যেই কামিয়াবি।
তো, আমাদের দেশেও গরু ছাগল ছাড়াও অনেকে অনেক কিছু কোরবানী দেয়। চলুন দেখা যাক এবার কে কি কোরবানী দিলো-
সিইসি : লজ্জা
জনগন : চাওয়া পাওয়া
চারদল : প্রতিশ্রুতি
আওয়ামী লীগ : কাণ্ডজ্ঞান
বাংলা সিনেমা : রুচি
বিটিভি : যার কিছু নেই তার দেওয়ারও কিছু নেই
স্যাটেলাইট চ্যানেল : যোগ্যতা
বাংলা সিনেমার নায়িকা : পোষাকের আরো কিছু অংশ
রাষ্ট্রপতি : নিজের মেরুদন্ড
পুলিশ : চরিত্র
যায়যায়দিন : বিশ্বাসযোগ্যতা
বাফুফে : ঘরোয়া লিগ
ডিজুস প্রজন্ম : রাতের ঘুম
শিক্ষার্থী : পরীক্ষা ও ক্লাস
এরশাদ : বিদিশা
প্যাকেজ নাটক : কাহিনী
