২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়জনের জন্য বড়দিনের কার্ড নিজেই বানান

প্রিয়জনকে বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ে কার্ড উপহার দেওয়া অনেক দিনের রেওয়াজ। যদিও আজকের প্রযুক্তি কার্ড দেওয়া পদ্ধতিতে অনেক পরিবর্তন নিয়ে এসেছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এখন আঙুলের একটা চাপেই মুহুর্তের মধ্যে দুরদুরান্তে পৌছে দেয়া যায় ই- কার্ড। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে, তারপরও এখনো প্রিয়জনের কাছ থেকে খামে ভরা কোন চিঠি বা কার্ড প্রাপ্তি তার চেয়ে বহুগুনে আনন্দের। আর সেই কার্ডটিও যদি হয় প্রিয়জনের নিজ হাতে বানানো তাহলে তো কথাই নেই। বানাবেন নাকি একটা বড়দিনের কার্ড? তাহলে আসুন শুরু করা যাক।

যা যা লাগবে:

রঙিন মোটা কাগজ

পুরাতন ম্যাগাজিন

রঙিন পেন্সিল

কাঁচি

আঠা

র‌্যাপিং পেপার

স্কচ টেপ

রিবন

গ্লিটার

যা যা করতে হবে:

১. মোটামুটি একটা কার্ড সাইজের রঙিন মোটা কাগজ কেটে নিয়ে সেটার মাঝামাঝি ভাঁজ করে নিন।

২. পুরাতন ম্যাগাজিন থেকে আপনার পছন্দমতো অক্ষর, শব্দ বা কোন ডিজাইন কেটে নিন।

৩. এবার আঠা দিয়ে সেগুলো কার্ডে আপনার ইচ্ছামতো বসিয়ে দিন।

৪. অক্ষর, শব্দ বা ডিজাইনের চারদিকে রঙিন পেন্সিল দিয়ে দাগ টানুন।

৫. গ্লিটার দিয়ে কার্ডে তারা আঁকুন।

৬. আঠা শুকিয়ে গেলে কার্ডের ভেতরে আপনার মেসেজ লিখুন।

৭. র‌্যাপিং পেপারে ভালোমতো মুড়িয়ে এবার পাঠিয়ে দিন আপনার প্রিয়জনের কাছে।