২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের মতো বিশেষ দিনেও এই কীর্তন গানের আয়োজন হয়

এদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সংগীত দেশের শিল্পীরাই রচনা করেন, গেয়ে থাকেন। বড়দিনের আয়োজনেও তার ব্যতয় হয় না। এদেশের অন্যতম সংগীত পরিচালক ও বাংলাদেশের চার্চ সংগীত রচয়িতা লিটন অধিকারী রিন্টু এ বিষয়ে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পৃথিবীর আর সব দেশের মতো বাংলাদেশেও বড়দিন উদযাপিত হয় প্রোটেস্টান এবং ক্যাথলিক এই দুই ধারার ধর্মাচার অনুযায়ী। মূল আচার এক রকম হলেও দুই ভিন্ন গোষ্টির মাঝে বড়োদিন পালিত হয় আলাদা আলাদা রীতি অনুযায়ী। বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা বেশী। তাই বেশিরভাগ গির্জাগুলোতে পালিত হয় ক্যাথলিক আচার।

ক্যাথলিক আচারে উৎসব শুরু হয় ২৮ তারিখ রাত ১২টা থেকে। দুই পর্যায়ে চলে এই উৎসব। প্রথম পর্যায়ে প্রার্থনা হয় দিবাগত রাত ১২টায় এবং দ্বিতীয় পর্যায়ে প্রার্থনা শুরু হয় ২৫ ডিসেম্বর ভোর বেলায়। প্রার্থনায় বাইবেলের নির্ধারিত বাণী যীশুর উদ্দেশ্যে নির্ধারিত নিয়মে উচ্চারন করেন পাদ্রি।

বাংলাদেশের গীর্জা বা মিশন গুলোতে নিয়মিত কীর্তন গানের আয়োজন করা হয়। বড়দিনের মতো বিশেষ দিনেও এই কীর্তন গানের আয়োজন হয়। যীশুর গুনকীর্তন করাই এই কীর্তনের প্রধান লক্ষ্য।

যীশুর কীর্তন বাংলাদেশে অনেকটা হিন্দু কীর্তনের আদলেই তৈরী। বাংলার চিরায়ত সুর, কথা নিয়েই রচিত হয় এই কীর্তন। তবে এখন বাংলাদেশের গীর্জগুলিতে কীর্তনের পাশাপাশি ওয়েস্টার্ন মিউজিকের সমন্বয়ে এক ধরনের সংগীতও পরিবেশিত হয়। এই সংগীতকে বলা হয় চার্চ ক্যারল।

আমাদের দেশে কীর্তন এবং চার্চ ক্যারোলের শিল্পী, সুরকার, গীতিকারদের মধ্যে অন্যতম হলেন-ম্যাথলিক দীপক ঘোষ, তিতাস সরকার, কমল রড্রিক্স, জোসেফ কমল, ফাদার সীমা, রিটন অধিকারী রিন্টু, সমর দাস, দীপিকা দাস, ফ্রান্সি বালা, দীলিপ সরকার, জিতিকা দাস প্রমুখ।

শত শত বছর ধরে বাংলায় খ্রীস্টানদের জন্য রচিত কীর্তন ও ক্যারল এর সংখ্যা কয়েক হাজার। এর মধ্যে আলোচিত কীর্তনগুলো হচ্ছে- আজ শুভ বড়দিন ভাই আজ শুভো বড়দিন, বলো জগতে আনন্দ সমাচার, কাঁপায়ে গনগিরি, আজ এলো এলোরে বড়দিন, ওড়াও ও বিজয় পতাকা জয় যীশু বলে, শোনো স্বর্গ দূতের রব নবজাতক রাজার স্তব ইত্যাদি। শেষ গানের কথাটি মূল প্রার্থনা সংগীতের বাংলা রূপান্তর। এর আসল রূপটি ইংরেজি ভাষায় রচিত যা সারা পৃথিবীর খ্রিস্ট অনুসারীরা প্রার্থনায় গেয়ে থাকেন।