২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদা ইয়াসমিন সুমি'র চিনি

শুধু দুধে জ্বালাতন চিনিতে গলে মন, অভিমানী বালক চায় নদীতে সিঞ্চন,

ফরিদা ইয়াসমিন সুমি'র চিনি

চিত্রকর্ম:

ফরিদা ইয়াসমিন সুমি ফরিদা ইয়াসমিন সুমি

Published : 13 Mar 2024, 02:47 PM

Updated : 13 Mar 2024, 02:47 PM

বালকের অভিমান বুঝি

বুঝি ভাঙা-প্রবণ মন,

সেই মনের একটাই চাওয়া

 হলে উচাটন, হায়!

ভাঙা-প্রবণ মন।

যত কিছুই দাও

ভরে না সেই মন,

লক্ষ কোটি টন

বিলাও আলিঙ্গন,

অভিমানী সে ধন

ভাঙা-প্রবণ মন।

শুধু দুধে জ্বালাতন

চিনিতে গলে মন,

অভিমানী বালক চায়

নদীতে সিঞ্চন,

বালকের অভিমান

বুঝি- বুঝি ভাঙা-প্রবণ মন।