ঢাবিতে শিশুদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিশু শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সাত দিনের এ প্রদর্শনীতে ৮২ শিক্ষার্থীর ১২৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ‘আমরা সবাই রাজা’ শিরোনামে প্রদর্শনী আয়োজন করেছে ‘কাশফুল আর্ট স্কুল’।
