২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাসফুলের আয়োজনে বাংলা কবিতার মুক্তিযুদ্ধ শীর্ষক কবিতানুষ্ঠান

ফরিদআহমদদুলাল

Published : 26 Dec 2013, 11:38 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

'বিজয়ের উৎসবে উদ্দাম কবিতার তারুণ্য'কে প্রতিপাদ্য করে গণমাধ্যম সংস্থা ঘাসফুল- এর আয়োজনে ২৬ ডিসেম্বর ২০১৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত হয় 'বাংলা কবিতার মুক্তিযুদ্ধ' শিরোনামে আলোচনা ও কবিতা পাঠের আসর। অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি মাহবুব সাদিক।

বিজয়ের এই মাসে জাতির সংকট মুহূর্তে বংলা কবিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা পাঠ করেন দেশের শীর্ষস্থানীয় চার প্রধান কবি; কবি সৈয়দ শামসুল হক, কবি রফিক আজাদ. কবি আসাদ চৌধুরী এবং কবি মুহম্মদ নূরুল হুদা। কবিদের কন্ঠে স্বরচিত কবিতাপাঠ দর্শক শ্রোতাদের আবিষ্ট করে রাখে।

Image
ghashful-b.jpg


অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রাবিয়া সুলতানা পান্না, ফেরদৌস আরা কবিতা। বক্তব্য রাখেন ড. রকিবুল হাসান ও গল্পকার আতা সরকার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইকতিদা ফারহাত ত্র্রপা। দেশের বহু কবি-সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে ঘাসফুল একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করে।

Image
Flag Counter