২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

পেন বাংলাদেশের নতুন কমিটি গঠিত

সাহেদ মন্তাজ

Published : 19 Dec 2017, 02:37 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

অনুষ্ঠিত হয়ে গেল পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী কমিটির সভা। কথাসাহিত্যিক, পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে গত ১৬ ডিসেম্বর সকাল ১০.৩০টায় রাজধানীর অডিট ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে আলোচনা শুরু হয়।

বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ১. বর্তমান সভাপতি ফরিদা হোসেন মেয়াদোত্তীর্ণের পরও দীর্ঘকাল অন্যায্যভাবে পদ ধরে রাখা এবং গঠনতন্ত্র অনুযায়ী যথাযথভাবে দায়িত্বপালনে ব্যর্থ হওয়ায়, পেন বাংলাদেশের নিজস্ব কনস্টিটিউশন না থাকায় পেন ইন্টারন্যাশন্যাল কনস্টিটিউশন-এর ১৬(সি) ধারা 'ইন দা ইভেন্ট অব ইন্যাবিলিটি অব অ্যাক্ট' মোতাবেক তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। ২. সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়। ৩. নতুন আবেদকারীদের সদস্যপদ অনুমোদন করা হয়। পরে ইসি সভা সমাপ্ত হয়।

কিছু সময় বিরতির পর পেন বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের সর্বসম্মতিতে কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান উপদেষ্টা, মাসুদ আহমদ প্রেসিডেন্ট, কবি কাজী রোজী এমপি নির্বাহী প্রেসিডেন্ট, ড. সৈয়দা আইরিন জামান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়।

পূর্ণাঙ্গ কমিটি : চিফ অ্যাডভাইজার মুহম্মদ নূরুল হুদা, প্রেসিডেন্ট মাসুদ আহমদ, নির্বাহী প্রেসিডেন্ট কাজী রোজী এমপি, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, আলী আহমদ, প্রফেসর ড. মাসুদুজ্জামান, আসলাম সানী, সরকার মাহবুব, শাহিদা খাতুন, ঝর্না রহমান, শাহিদা বেগম, প্রফেসর ড. আবু জাফর, সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান, জয়েন্ট সেক্রেটারি ফারহানা রহমান, সাহেদ মন্তাজ, ট্রেজারার ড. এসএম মোর্শেদ, ডেপুটি ট্রেজারার গোলাম মোর্শেদ চন্দন, পাবলিকেশন সেক্রেটারি রাজু আলাউদ্দিন, জাহিদ বিপ্লব, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দীন, সোহাগ সিদ্দিকী, ইনফরমেশন সেক্রেটারি আসলাম সিকদার, সুমী সিকান্দার, সার্কুলেটিং সেক্রেটারি শামসুদ্দীন হিরা ও তাহমিমা শিল্পী।

চেয়ার : রাইটার্স ইন প্রিজন কমিটি এসএম সিদ্দিকী, রাইটার্স ফর পিস কমিটি মো. আলী নেয়ামত, ওমেন রাইটার্স কমিটি নাহার ফরিদ খান, ট্রান্সলেশন অ্যান্ড লিঙ্গু্ইস্টিক্স রাইট কমিটি প্রফেসর আবু জাফর, পেন রাইটার্স সার্কেল জুনান নাশিত, পেন রিডার্স সার্কেল হাসিদা মুন, পেন পাবলিশার সার্কেল ড. শামস আল দীন; এক্সিকিউটিভ মেম্বার দিলদার হোসেন, সুমী সিকান্দার, সরদার সেলিম রেজা, মীর আফরোজ জামান, মানস বিশ্বাস, মাহবুবা ফারুখ, মেহেদি হাসান ও অপূর্ব কুমার দাস। প্রেস সেক্রেটারি সাইফ বরকতুল্লাহ।

পেন ইন্টারন্যাশনাল কবি, সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, অ্যাক্টিভিস্ট, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন। ১৯২১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর লন্ডনে। বিশ্বের একশোটিরও বেশি দেশে এর শাখা রয়েছে।