২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: জুলিয়াস সিজার, ক্লিওপেট্রা ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 25 Feb 2021, 10:50 AM

Updated : 03 Oct 2022, 11:26 AM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

বাংলা তর্জমা: আসাদ মিরণ


জুলিয়াস সিজার
তাঁরা তাঁকে "টাকলু বেশ্যা" নামে ডাকত। বলা হয়, তিনি হলেন প্রতিটি নারীর পতি আর প্রতিটি পুরুষের স্ত্রী।
যারা জানেন, তাঁরা দাবি করতেন যে তিনি বেশ কয়েক মাস ক্লিওপেট্রার শোবার ঘরে কাটিয়েছিলেন। সে সময় তিনি এমনকি উঁকিও নাকি দেননি।
সিজার আলেকজান্দ্রিয়া থেকে ট্রফি হিসেবে ক্লিওপেট্রাকে সঙ্গে নিয়ে রোমে আসেন। এরপর ইউরোপ ও আফ্রিকাতে তাঁর বিজয় অভিযান উদ্যাপন উপলক্ষে, নিজের গৌরবের প্রতি সম্মান জানাতে অসংখ্য গ্ল্যাডিয়েটরকে আমৃত্যু লড়াই করার আদেশ দেন আর ক্লিওপেট্রার দেয়া জিরাফ ও অন্যান্য বিরল জিনিস প্রদর্শন করেন।
রোম গোটা সাম্রাজ্যে একমাত্র তাকেই বেগুনি রংয়ের আলখেল্লা দিয়ে সজ্জিত করলো আর শিরোমাল্য হিসেবে চিরহরিৎ পাতার মালা পরিয়ে দিল। এরপর জাতীয় কবি ভার্জিল, সিজারের স্বর্গীয় বংশক্রমের খ্যাতি গাইলেন, অ্যানিয়াস থেকে শুরু করে মার্স ও ভেনাস পর্যন্ত গুণকীর্তন করলেন।
খুব বেশী দিন পরে না, শীর্ষ থেকে শীর্ষে, সিজার নিজেকে চিরকালের জন্য একনায়ক হিসেবে ঘোষণা করলেন আর এমন এক সংস্কার নীতির ঘোষণা করলেন যার মাধ্যমে তাঁর নিজের শ্রেণীরই এতোদিন ধরে ভোগ করে আসা সুযোগ-সুবিধাসমূহ হুমকির মুখে পরে গেল।
আর তাঁর সম্প্রদায়, অভিজাতরা, ফয়সালা করলেন যে এক আউন্স প্রতিষেধকের মূল্য এক পাউন্ড নিরাময়ের সমান।
মৃত্যুর জন্য চিহ্নিত, সর্বশক্তিমান সিজার তাঁর ঘনিষ্টজন দ্বারা ঘিরে ছিল, সাথে ছিল তাঁর প্রিয়জন ব্রুটাস। সে সম্ভবঃত তাঁর পুত্র ছিল। ব্রুটাস প্রথমে সিজারকে জড়িয়ে ধরল এবং তাঁর পিঠের উপর ছুরির প্রথম আঘাতটি সে-ই করল।
এভাবে বাকি ছুরিগুলি তাকে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত করে তাঁকে আকাশপানে তুলে ধরে। তারপর সেখানের পাথরের মেঝেতে তিনি পড়ে থাকলেন। এমনকি তাঁর ভৃত্যরা পর্যন্ত তাঁকে স্পর্শ করতে সাহস পেল না।

সাম্রাজ্যের লবন
খ্রিস্টপূর্ব ৩১ বছর আগে, রোম সিজারের খ্যাতি ক্লিওপেট্র্রা ও সিজারের রমণীর উত্তরাধিকারী মার্ক এ্যান্থনির বিরুদ্ধে যুদ্ধে নামল।
এটা ছিল সেই সময়, যখন সম্রাট অগাস্টাস বিনা মূল্যে লবন বিতরণ করে জনপ্রিয়তা খরিদ করেছিলেন।
কুলীন শ্রেণী ইতিমধ্যে অবশ্য নীচু শ্রেণীর মানুষদের লবনের অধিকার দিয়ে দিয়েছিল, কিন্তু অগাস্টাস তাঁদের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করেছিলেন।
রোমানরা লবন খুব পছন্দ করত। তাঁদের প্রতিষ্ঠিত শহরগুলির নিকটে সব সময়ই লবন পাওয়া যেত, তা সেটা খনিজ লবনই হোক অথবা সামুদ্রিক লবনই হোক।
অস্ট্রিয়ার বীচ থেকে লবন আনার জন্য প্রথম যে রাজকীয় রাস্তা তৈরী হয়েছিল, সেটার নাম ছিল "সালারিয়া হইতে", আর "স্যালারি" শব্দটি উদ্ভব হয় লবনের দাম পরিশোধ করা থেকে, যা সামরিক অভিযানের সময় সেনা সদস্যরা গ্রহণ করত।


ক্লিওপেট্রা
রাজসভাসদরা তাঁকে গাধার দুধ ও মধু দিয়ে স্নান করাত।
তারপর জুঁই, লিলি ও সুগন্ধিপুষ্পলতার সুধা মাখিয়ে তাঁর নগ্ন দেহ পালক ভর্তি রেশমের বালিশের ওপর শুইয়ে দিত।
তাঁর বন্ধ চোখের পাতার ওপর দেয়া হতো চাকতি আকারের পাতলা ঘৃতকুমারীর ফালি। আর তাঁর মুখ ও গলায় মাখানো হতো ষাঁড়ের পিত্ত, উটপাখির ডিম ও মধূত্থের মিশ্রণের প্রলেপ।
তাঁর যখন তন্দ্রা ভাঙত, চন্দ্র তখন মাঝ আকাশে থাকত।
দরবারের লোকেরা তাঁর হাত গোলাপের নির্যাস আর তাঁর পায়ে বাদাম ও কমলার রসের সুগন্ধি ভরিয়ে দেয়। তাঁর নিশ্বাসে ছিল লেবু ও দারুচিনির সুগন্ধি, আর তাঁর আখরোটের তেল চক্চকে ঝলমলে চুল থেকে আসত মরুভূমির মিষ্টি খেজুরের সুবাস।
এরপর তাঁর সাজসজ্জার সময় শুরু হতো। কাঁচপোকার গুড়া তাঁর গাল ও ঠোঁট রাঙিয়ে দিত। সুরমা দিয়ে আঁকানো হতো ভ্রু। নীলকান্তমণি ও সবুজ পাথরের আবরণ তাঁর দু'চোখের চারপাশ জুড়ে নীল ও সবুজের আভা তুলত।
আলেকজান্দ্রিয়ার প্রাসাদে ক্লিওপেট্রা তাঁর শেষ রাত্রি যাপন শুরু করলেন।
ফ্রাউনদের শেষতম প্রতিনিধি,
যিনি ততটা সুন্দরী ছিলেন না, যা লোকে বলত,
লোকে যা বলত, তারচেয়েও তিনি শ্রেষ্ঠতর রাণী ছিলেন,
তিনি বেশ কয়েকটি ভাষা জানতেন আবার ভালো অর্থনীতিও বুঝতেন। আর বুঝতেন অন্য
পুরুষদের গুপ্তরহস্য,
রোমকে তিনি সম্মোহিত করে রেখেছিলেন,
রোমকে আবার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিলেন,
তিনি জুলিয়াস সিজার আর মার্ক এন্থনির সাথে বিছানা ও ক্ষমতা ভাগাভাগি করেছিলেন,
মাত্রই তিনি তাঁর সবচেয়ে জমকালো পোষাক পরে ধীরে ধীরে সিংহাসনে বসলেন,
একই সময়ে রোমান সৈন্যরাও তাঁর বিরুদ্ধে অগ্রসর হচ্ছিল।
জুলিয়াস সিজারের মৃত্যু হয়েছে, মার্ক এন্থনিও বেঁচে নেই।
মিশরীয় প্রতিরক্ষা বুহ্য চূর্ণবিচূর্ণ।
ক্লিওপেট্রা খড়ের ঝুড়ি খুলে ফেলার হুকুম দিলেন।
ঝুড়ির ভিতর তীক্ষ্ণ হিস্ হিস্ আওয়াজ শোনা গেল।
সাপটি এরপর হেলেদুলে বেরিয়ে এলো।
নীল নদীর রাণী তার নিমা খুললেন এবং সাপটিকে উন্মুক্ত স্তন অর্পণ করলেন, স্বর্ণের রেণুমাখা স্তন দু'টি তখন জ্বল জ্বল করছিল।

জন্মনিয়ন্ত্রণ কার্যকারিতার প্রমাণিত পদ্ধতি
রোমে বেশীরভাগ মেয়েই সহবাস করার পরপরই হাঁচি দিয়ে গর্ভধারণের সম্ভাবনা এড়াত। তবে পেশাদাররা অবশ্য ডিম্বানু নিসিক্ত হবার উত্তেজনাকর মুহুর্তে তাদের নিতম্ব ঝাঁকিয়ে গর্ভধারণ এড়াতে পছন্দ করতো। প্লিনি দ্য এল্ডার তাঁর বর্ণনায় বলেছেন, গরীব নারীরা কীভাবে সন্তান এড়ানোর জন্য লোমশ মাকড়সার মাথার লালা থেকে জন্মানো কীট হরিণের চামড়ায় মুড়িয়ে তাবিজ বানিয়ে তাঁরা তা গলায় পড়ে। অন্যদিকে, উচ্চবিত্ত নারীরা গর্ভধারণ এড়াতে গজদন্তের নলের মধ্যে কোন সিংহীর জরায়ুর টুকরা অথবা বিড়ালের কলিজা ভরে সেটা বহন করতো।
দীর্ঘদিন পরে, স্পেনে, বিশ্বাসীরা একটি অব্যর্থ প্রার্থনার চর্চা করছিল:
সেইন্ট জোসেফ, আপনি যা না করেই পেয়েছিলেন, তা যেন আমি করেও না পাই। (সেইন্ট জোসেফ সহবাস না করেও মেরীর গর্ভে যীশু এসেছিল, অর্থাৎ তিনি সন্তানের পিতা হয়েছিলেন)।

প্রদর্শনীর ব্যবসা
সব চুপচাপ, যাজকরা দেবতাদের সাথে পরামর্শ করছেন। তাঁরা একটি সাদা ষাঁড় অবারিত করে তার নাড়িভুঁড়ি নির্ণয় করে। হঠাৎ করে দামামা বেজে ওঠে এবং স্টেডিয়াম চিৎকার করে ওঠেঃ হ্যাঁ, দেবতারা হ্যাঁ বলেছেন। তাঁরাও আনন্দোৎসব শুরু হওয়ার আকাঙ্ক্ষায় দীপ্যমান ছিল।
মৃত্যু পথ যাত্রী গ্লাডিয়েটররা (প্রাচীন রোমের মল্লযোদ্ধারা) সম্রাটের আসনের দিকে অস্ত্র তুলে অভিবাদন জানালো। তাঁদের বেশীর ভাগই ছিল ক্রীতদাস অথবা মৃত্যুদন্ডপ্রাপ্ত অপরাধী, যদিও গ্লাডিয়েটরদের মধ্যে কেউ কেউ আবার পেশাদারও ছিল, যারা তাঁদের সংক্ষিপ্ত কর্মজীবনের জন্য দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন। আর তাঁদের সংক্ষিপ্ত কর্মজীবন সেই দিনই সমাপ্ত হয়ে যেত, যেদিন সম্রাটের বৃদ্ধাঙ্গুল নীচের দিকে নামত।

জনপ্রিয় যোদ্ধাদের নৈপুন্যের ছোট ছোট খোদাই করা মূর্তি, প্রতীক, তাঁদের মুখের আদলে অংকিত মাটির পাত্র দর্শক সারিতে গরম কেকের মতো বিক্রি হতো। দর্শকরা তাঁদের নিয়ে বাজি ধরায় উন্মত্ত হয়ে ওঠত। হেরে গেলে ক্ষেপে গিয়ে যোদ্ধাদের গালিগালাজ করত আর বিজয়ী হলে জয়ী যোদ্ধার স্তুতি করত।
প্রদর্শনী বেশ কয়েকদিন ধরে চলত। বেসরকারী উদ্যোক্তারা চড়া দামে টিকিট বিক্রি করত। তবে কখনো কখনো রাজনীতিবিদরা বিনা পয়সায় হত্যা দেখার সুযোগ করে দিত। দর্শকসারি যখন ছোট ছোট পতাকা ও ব্যানারে পরিপূর্ণ হয়ে ওঠত, তখন উপস্থিত সবাইকে জনগণের বন্ধু, যিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তাঁর জন্য ভোট প্রার্থনা করা হতো।
বালির রণক্ষেত্র, রক্তে রাঙানো। দুই গ্ল্যাডিয়েটরের যুদ্ধের মাঝে একবার তেলেম্যাকো নামের এক খ্রীষ্টান ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে পোপ খ্যাতি লাভ করেছিলেন। প্রদর্শনীর মাঝে বাধা দেবার কারণে জনতা তাঁকে পাথর দিয়ে মেরে মাংসের কিমায় পরিণত করেছিল।