জিওফ্রি চসার: ক্লেওপাত্রার কিংবদন্তী
সেই মধ্যযুগ থেকে, ক্লেওপাত্রার আখ্যানসমূহ এমনকি প্রাচীন সব তথ্যসূত্রে যা কিছু উল্লেখ ছিল তার চেয়েও তার চরিত্রকে অনেক অত্যুচ্চ উদগ্রতার দিকে নিয়ে যায়। প্রতিটি যুগ ক্লেওপাত্রাকে পুনরুদ্ভাবন করতে থাকলে, রানী নিজে একটি চিত্রপটে পরিণত হন যার উপর লেখক ও শিল্পীরা নারী আর ক্ষমতার প্রতিচ্ছবি প্রক্ষেপ করেছেন। মধ্যযুগ ও রেনেসাঁকালীন,আমরা ক্লেওপাত্রার অত্যাবশ্যক বৈশিষ্ট্যের সম্পর্কহীন সব ধারণার অভিজ্ঞতা লাভ করি। বোক্কাচ্চোর কাছে তিনি ছিলেন অনাচারের প্রতীক,কিন্তু চৌসার কাছে এসে তিনি পরিণত হন প্রেমের এক আত্মোৎসর্গকারী যেমনটা তিনি ক্লেওপাত্রার ক্ষেত্রে প্রয়োগ করেন একজন নাইট ও তার প্রেমিকার মাঝে কোর্টলি তথা নিঃশর্ত সম্ভ্রান্ত প্রেমের সমকালীন ধারণায়।
মধ্যযুগ-পরবর্তী কালে, মহিলাদের সম্পর্কে কাহিনী সংগ্রহ একটি স্বীকৃত প্রথায় পরিণত হয়। উপকথা পদবাচ্যটি (সোজা কথায় বললে, যা অবশ্য পাঠ্য),বিশেষভাবে সন্তদের কাহিনী বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হতো। চসার তার "লিজেন্ড অব ক্লেওপাত্রায়— Legend of Cleopatra" এই ঐতিহ্য সমুহ উপস্থাপন করেন এবং প্লুতার্ক ও বোকাচ্চোসহ আরো অনেক তথ্যসূত্রের ওপর ভিত্তি করে অত্যন্ত দক্ষতার সঙ্গে তা রচনা করেন। উপরন্তু,তিনি মধ্যযুগীয় দরবারী প্রেমের ধারণা দ্বারা প্রভাবিত ছিলেন:এই প্রতীতি অনুসারে প্রেম কোনো একজন ব্যক্তিকে সেরা একজন নাইটে পরিণত করে এবং যেখানে প্রেমকে অনেকটা এক রকমের ধর্ম বলে বিবেচনা করা হতো। "দ্য লিজেন্ড অব গুড ওমেন— The Legend of Good Women-এ" চসার চিরায়ত পুরাণ ও ইতিহাস হতে "প্রেমের আত্মৎসর্গকারী— martyrs of love" এর নারীদের আখ্যানগুলো সংগ্রহ করেছেন। মুখবন্ধে,তিনি তার সৃজনশীল বর্ণনা অনুষঙ্গে আবশ্যকতা ও অনুশোচনাগুলোকে এক হিসেবে কাঠামোবদ্ধ করেছেন। তাসহ চসার এই কালজয়ী সৃষ্টিকর্মে ক্লেওপাত্রা প্রসঙ্গে রচিত বেশকিছু চুম্বক অংশ নীচে তুলে ধরা হলো।
মুখবন্ধ ৪৭৫—৯৭, ৫৪৮—৭৯
এই মুখবন্ধে, চসার একটি স্বপ্নের কথা বলেছেন যেখানে তার আগের লেখা সমূহে বিখ্যাত অনেক নারীদের চিত্রিত করায় প্রেমের দেবতা তার প্রতি রুষ্ট হন। আলচিস্তিস (Ἄλκηστις),১ প্রেমে আত্মোৎসর্গকারীদের একজন, চসার পক্ষে মধ্যস্থতা করেন।
আর সে জবাব দিল, "থামুক না (lat be) আপনার তর্ক; ৪৭৫
প্রেমের তরে পারে না থাকতে কোন বিরুদ্ধ (countrepleted) ওজর
হোক ভুল বা সঠিক;তবু শিখুন না তা আমার কাছ থেকে!
আপনি আছেন আপনার অনুগ্রহে,এবং তা রাখুন ধরে সেখানেই।
এবার অবশ্যই বলবো আমি কী প্রায়শ্চিত্ত করা উচিত আপনার
আপনার সীমালঙ্ঘনের জন্য, এবং বুঝুন আঘাত এখানকার: ৪৮০
আপনি তাহলে,যতদিন থাকবেন বেঁচে, বছরের পর বছর ধরে,
সবচেয়ে বৃহৎ অংশ (party), যে সময় করবেন অতিবাহিত
করতে রচনা গৌরবময় কিংবদন্তির লোককাহিনী
সেইসব শ্রেয় নারীদের, কুমারী আর স্ত্রীদের,
জীবনভর যারা ছিলেন নিষ্ঠ সততা আর ভালোবাসাতে; ৪৮৫
আর বলবো সেইসব মেকী পুরুষদের কথা করেছে যারা বিশ্বাসঘাতকতা,
যারা নিজ জীবনকে কিছুই না বরং করেছিল যন্ত্রণাদায়ক (assayen)
হতে পারে কত অসংখ্য মহিলাকে তারা করেছে লজ্জিত
কেননা আপনার জগতে যা এখন এক খেলা বলে গণ্য (holde)
এবং যাদিও মনোনীত (lyke) করেননি আপনি কাউকে প্রেমিক হিসেবে, ৪৯০
প্রেমের মঙ্গলের কথা বলুন, এই প্রয়শ্চিত্ত আমি দিলাম (yive) আপনাকে।
এবং প্রেমের ঈশ্বরের প্রতি এই প্রর্থনাই আমি করবো,
যাতে তিনি করেন অভিযুক্ত তার দাসেদের, যেকোনো প্রকারে
পূণ্যবান আপনার সহায়তা (forthren), আর শ্রমের প্রতিদানে (quyte);
এবার করুন গমন আপনার পথসমূহে, এই ব্রত সে তো সামান্যই। ৪৯৫
এবং যখন এই পুস্তক হবে প্রস্তুত, দেবেন তা রানীমাতাকে
আমার পক্ষ থেকে, এলথিম অথবা শীন-এ।"
এরপর প্রেমের দেবতা চসারকে দ্য লিজেন্ড অব গুড ওমেন— The Legend of Good Women রচনায় তার নির্দেশনা প্রদান করেন।
কিন্তু এখন আমি করছি অভিযুক্ত আপনাকে, আপনার জীবনের তরে,
যে আপনার উপখ্যানে আপনি বলবেন কথা (make of) এই স্ত্রীর (wyf),
যেখানে লিখেছেন (smale) অপর এক গুরুত্বহীনের কথা এর আগে; ৫৫০
এবং এবার ভালোভাবে চালিয়ে যান আপনি, আমি আর অভিযোগ করবো না।
তবে আমি চলে যাবার আগে (er), এটুকুই শুধু বলবো আপনাকে,
সত্যিকারের কোনো প্রেমিকই পারেনা আসতে এই রসাতলে।
অপরাপর এইসব মহিলারা আছে বসে একটি সারিতে (arowe)
রয়েছে (been) আপনার বীরগাথায়, হতে পারে যেমনটা আপনি জানেন, ৫৫৫
এবং আপনার গ্রন্থ সমূহে ওর সবকিছুই আপনি পাবেন খুঁজে;
এবার আপনার উপাখ্যান লিখতে গিয়ে ওর সবকিছু রাখুন মনে,
বোঝাতে চাইছি আমি যে যাদের কথা আপনার থাকে স্মরণে।
কেননা এখানে আরো হাজার বিশেকের অধিক (mo) রয়েছে উপবেশনে
তখন আপনি পারবেন চিনতে, ওরা ছিল ভালো নারী সকলে ৫৬০
এবং প্রেমে সদা সত্যবতী যা কিছুই ঘটুক সবার কপালে
করুন রচনা স্তবক তাদের নিয়ে যেভাবে আপনার হয় পরিতৃপ্তি (leste)।
আমার ফিরতে হবে বাড়ী (mot gon hoom), সূর্যও অস্ত যাবে পশ্চিমে,
স্বর্গের পানে, সঙ্গে নিয়ে এইসব সখা-সখী;
এবং সতত ভজনায় সতেজ ডেইজি ফুলে। ৫৬৫
ক্লেওপাত্রাকে দিয়ে আমি চাই শুরু করুন আপনি;
এবং এভাবে এগিয়ে গিয়ে; আর আমার ভালোবাসা এমনি আপনি যাবেন জিতে।
তাই চলুন (lat) এবার দেখা যাক সে কেমন পুরুষ যে কী-না পড়ে প্রেমে
ভোগ করেছেন যিনি ততটা কষ্ট এই নারীর মতন ভালোবাসার তরে।
জানি (wot) এর সবটুকু আপনি পরবেন না বলতে ছন্দে ছন্দে, ৫৭০
করেছিলেন যা কিছু এইসব প্রেমিকেরা তাদের সময় অলিন্দে;
খুব (to) বেশী সময় লাগবে আমার এটি পড়তে ও শুনতে
যদিও তা ভোগাবে আমাকে, আপনি করলে রচনা এই শৈলীতে,
তাদের জীবনী লিখবেন আপনি এই বৃহত্তর অংশের (grete),
করে অনুসরণ আগেকার লেখকেরা যা কিছু বিবৃত করে গেছে, ৫৭৫
কেননা যে কেউ (who-so) অতশতভাবে একটি গল্প পারে বলতে,
বলুন সংক্ষপে, অথবা যত দীর্ঘদিন তিনি ছিলেন অধিষ্ঠিত আপন বসতে।"
আর যত শব্দসহ যা দিয়ে আমার সব পুস্তকের (bokes) প্রারম্ভ (gan) গৃহিত হয়েছে,
আর হুবহু যেভাবে আমার উপকথায় প্রারম্ভ আমি বয়ন করেছি।
দ্য লিজেন্ড অব ক্লেওপাত্রা, মার্টার, কুইন অব ঈজিপ্ট— The Legend of Cleopatra, Martyr, Queen of Egypt
অনন্তর মৃত্যু হলে তলেমি রাজের, ৫৮০
যিনি করতেন শাসন সমগ্র মিশর,
করেতন রাজত্ব তার রানী ক্লেওপাত্রা;
যতক্ষণ না ঘটে কিছুকাল পরে একটি ঘটনা (cas)
যে রোমের বাহিরে হন প্রেরিত একজন সিনেটর
যাতে জয় করেন রাজত্ব সকল (regnes) এবং কদর ৫৮৫
নগর রোমের প্রতি, এই ছিল প্রথা (usaunce)
আয়ত্তে পেতে বিশ্ব অবধি তাদের আনুগত্যে;
এবং বলতে গেলে সত্য, আন্তোনিউস ছিল নাম তার।
ফলে ঘটে (fil) তা (hit) যেমন নিয়তি তারে দিল পাওনা (oghte) অপমান
যখন তিনি ছিলেন ডুবে সমৃদ্ধিতে, ৫৯০
বিদ্রোহ করেন নগর রোমের বিরুদ্ধে,
এবং সঙ্গে এসবের, যিনি বোন কায়জারের,
ত্যজেন (lafte) শঠতায়, আগেই সেই স্ত্রী ছিল অবগত, (war)
এবং নিতান্তই (algates) করেন গ্রহণ আরেক বধূ;
যাকে নিয়ে যান তিনি রোমে আর কায়জারের সঙ্গে বিবাদে। ৫৯৫
তবু, সত্যের খাতিরে, এই একই (ilke) সিনেটর
ছিলেন পুরোদুস্তর যোগ্য এক সৈনিক, (werreyour) অভিজাত
এবং তার মৃত্যু থেকে হয় উদিত ভয়াবহ ক্ষতি। (damage)
যদিও ভালোবাসাই নিয়েছিল লোকটিকে এমন দুর্বার ক্রোধে,
তাই সে খুব শক্তভাবে (narwe) হয় বন্দী তার নিজের ফাঁদে (las) ৬০০
যার সবটাই ছিল ভালোবাসা পেতে ক্লেওপাত্রার,
ফলে সারা বিশ্বের তিনি দেননি কোনই সমাদর।
মনে হয় (thoughte) তার কাছে, নেই কিছুই এতটা দেয়
যেমন ক্লেওপাত্রা ছিল দিতে ভালোবাসা আর সেবাও;
করেনা পরোয়া (roghte) সে যদি যুদ্ধে হয় তার তরে হত (sterve) ৬০৫
করতে সুরক্ষিত তাকে এবং তার অধিকার।
অভিজাত রানী সমান (eek) বাসেন ভালো খুব এই নাইটকে,
আগাগোড়া তার যোগ্যতা, এবং কারণ তার বীরব্রত;
এমনই সত্য তা, যদি না (if) সেই বইগুলোতে থেকে থাকে কোন মিথ্যা,
যেমন ছিলেন তিনি নিজ ব্যক্তিত্বে (persone) তেমনই আভিজাত্যে, ৬১০
এবং স্বীয় বিচক্ষণতায় আর স্বকীয় তেজস্বিতায়
যোগ্য যে কোনও লোকের (wight) মতো হয়তো যে আজও জীবিত
এবং রানী ছিলেন রূপসী মে মাসের গোলাপের মতো।
আর, যেহেতু হবে লিখতে সবচেয়ে সংক্ষিপ্তই তবে সেরা,
রানী হন (wex) তার পরিণীত, এবং পান তাকে যেমন ইচ্ছে। ৬১৫
বিবাহোৎসব আর ভোজের করতে বর্ণনা, (devyse)
আমার পক্ষে, যারা করেছে গ্রহণ এই উদ্যেগ
আরো অসংখ্যের গল্প এখন করতে নির্মাণ,
হতে পারে খুবই দীর্ঘ, পাছে করি কোনো হেলাফেলা (slake)
যা কিছু হয়েছে অবমুক্ত (bereth) ঢের প্রতীতি ও আস্থাতে; ৬২০
যেমন লোকেরা পারে বোঝাই করেতে কোনো জাহাজ বা বজরা;
আর তাই (forthy) মূল প্রসঙ্গ আমি যেতে পারি ডিঙ্গিয়ে,
এবং বাকী সমস্ত ছিটেফোঁটা (remenant) যেতে পারে ফসকে।
অক্তাভিয়ান, এমনই ছিলেন দিশেহারা (wood) এই কীর্তিতে,
প্রস্তুত (Shoop) করেন বাহিনী (ost) আন্তোনির বিরুদ্ধ নেতৃত্বে ৬২৫
যাবতীয়-চূড়ান্তরূপে (Al-outerly) হয় তাক করা তার ধ্বংসে,
নির্ভীক রোমানদের মধ্য থেকে, প্রত্যেকে হয় ক্রুদ্ধ যেমন সিংহ;
জাহাজে তারা গেলে পৌঁছে, আর তাই আমি দেই ওদের পালতুলতে।
আন্তোনিওস হন অবগত, (war) আর তাই হবেন না বিচ্যুত
করতে মোকাবেলা সঙ্গে এইসব রোমানের, যদি পারেন তিনি; ৬৩০
করেন অধিকন্ত (eek) তার পরামর্শ (reed) এবং তাঁবুতে, একদিন,
তার স্ত্রী এবং সে, আর তার সেনাবাহিনী, হয় অগ্রসর পথে
উঠতে জাহাজে অবিলম্বে, আর তারা হয় না ক্ষান্ত; (stente)
এবং সমুদ্রে তারা দৈবক্রমে হয় তাদের মুখোমুখি—
উচ্চ নাদে ডঙ্কা বাজে— এবং করতে চিৎকার আর নিক্ষেপ, (shete) ৬৩৫
আর অস্ত্রের ঝংকারে জ্যোতি সহকারে প্রবল আক্রমণ।
প্রচণ্ড শব্দসহ গর্জে ওঠে সকল প্রমত্ত বন্দুক, (gone)
এবং হিংস্রভাবে হড়বড় ধাক্কা (hurtlen) মারে আচমকা
আর শীর্ষ থেকে ছুঁড়ে মারতে থাকে নীচে সব প্রকাণ্ড পাথর।
আনা হয় নোঙর (grapenel) পরিপূর্ণ যা আঁকড়ায় (crokes) ৬৪০
দড়িদড়ার মাঝে, এবং ঢুকানো হয় কেটে (shering) নেয়া বড়শিগুলোকে।
পোলাক্স (polax)৩ বাগিয়ে পিছু হঠাতে থাকে যে পেরেছে যাকে;
মাস্তুলের পেছন থেকে অবশেষে কেউ একজন থাকে পালাতে,
এবং প্রতিপক্ষ থেকে, আর বাধ্য হয় পাটাতন হতে ঝাঁপাতে;
কেউবা ঘায়েল করে কাউকে তাদের বর্শার সূচাগ্র (orde) হেনে; ৬৪৫
কেউবা ভেদ করে পাল আকশি দিয়ে যেন হুবহু একটি কাস্তে;
কেউবা নিয়ে আসে পানপাত্র, এবং সাধে সবাইকে থাকতে প্রাণবন্ত
কেউ ঢালে মোটরদানা (pesen) তক্তা মেঝেতে সবারে পিছলাতে; (slider)
সাথে ভাণ্ডে ভাণ্ডে কলিচুন মেখে সবে সংঘাতে মাতে একসাথে;
এবং এভাবে দিনব্যাপী লড়াইয়ে তারা করে অতিবাহিত ৬৫০
যতক্ষণনা, শেষাবধি, সবকিছুর হয় পরিসমাপ্তি,
আন্তোনি হন ধস্ত-বিধস্ত (shent) আর তিনি যান পালিয়ে,
এবং তার সমুদয় লোক ভাগে ইতস্তত (to-go), যে যেভাবে কুলায়, (mighte)
ভাগেন রানীও, তার সব ময়ুরপঙ্খীরঙা পালগুলো নিয়ে,
শিলাবৃষ্টির ন্যায় অনচ্ছ প্রবল দমকা বাতাস পেরিয়ে; ৬৫৫
নেই বিস্ময়ের কিছু, পারেন নাই তিনি হতে স্থায়ী সয়ে।
এবং যখন আন্তোনি দেখেন নিজেকে এমনই বিপদগ্রস্থতায়, (aventure)
"হায়!" বললেন তিনি, "যে দিন এই আমার জন্ম হয়!
আমার সম্ভ্রম (worshipe) গেল আজ আমি এমনই নিরাশ্রয়!" (lorn)
এবং বুদ্ধিভ্রষ্টতা থেকে সহসা (sterte) তিনি নিমজ্জিত হন হতাশায়, ৬৬০
এবং ছুরিকাঘাত (roof) করেন নিজেকে তখনই আদ্যপান্ত হৃদয়ে
সেই জায়গা হতে তিনি আরো দূরে রওনা হবার পূর্বতন সময়ে।
তার স্ত্রী, যিনি না পেরে কায়জারের থেকে জিতে নিতে কোনো দয়া,
পালিয়ে গেলেন মিশরে, ভীষণ আতঙ্ক আর মর্মপীড়া নিয়া;
কিন্তু শুনেছেন, সবাই আপনারা কে সদাশয়তায় বলত কথা।
তোমরা লোকেরা, যারা করো মিথ্যে দোহাই দিয়ে অজস্র শপথ ৬৬৫
যে যাবে তুমি মরে, যদি কি-না ভালোবাসা তোমার দেখায় ক্রোধ,
এখানে হয়তো আপনি দেখেছেন নারীর মাঝে এমনই এক সত্য!
শোচনীয় ক্লেওপাত্রা করেন উপলব্ধি বদ্ধোন্মাদ এমনই বিবেকদংশন (routhe)
যে সেখানে এমন কোনও জিহ্বা নেই (nis) তা বলতে যা পারে। ৬৭০
তবে সে দিন সকালে (morwe) আর সে পারেনা থাকতে রাশব্দহীন,
বরং গড়েন দক্ষ (subtil) কারিগর দিয়ে এক সমাধিমন্দির (shryne)
লয়ে সকল পদ্মরাগমণি আর সমূহ রত্নপাথর সুরুচিসম্পন্ন
সমস্ত মিশর জুড়ে যা তিনি পেরেছিলেন করতে আবিষ্কার;
এবং ভরতি করেন এই সমাধি সুগন্ধী মসলা দ্রব্যে সম্পূর্ণ ৬৭৫
আর শবদেহ করে সুবাসে সুরক্ষিত; (embaume) শবযাত্রার তরে
এই মৃত সৎকারে, এবং সমাধিমন্দির মাঝে তা করেন রুদ্ধ। (shette)
আর এই সমাধির পাশে করান খনন (grave) তিনি একটি গহ্বর;
এবং সর্প সকল যা পেরেছিলেন তিনি করতে আবদ্ধ,
তিনি রাখেন তাদের সেই কবরে এবং তখন তিনি বললেন: ৬৮০
"এবার, ভালোবাসা, যাকে আমার দুঃখী হৃদয় করেছে শ্রদ্ধা
এতটাই অবিমিশ্র (ferforthly) যে, সেই পরম সুখের হতে লগ্ন
যে তুমি-আমি করেছি শপথ অকুণ্ঠচিত্তে হব একে অপরের সচ্ছন্দে
বোঝাতে চাইছি আমি আপনার কথা, আন্তোনিওস আমার নাইট!
যেন কখনই উঠবোনা জেগে, দিন কিবা রাতে, ৬৮৫
আপনি কখনই যান নাই (nere) মুছে এই হৃদয়ের স্মৃতি হতে
সৌভাগ্য-দুর্ভাগ্যের মাঝে, স্তবগীত অথবা নাচের লগ্নে
আর আমি নিজের সাথে নিজে করছি এই অঙ্গিকার,
যে, যতটা করেছেন আপনি কষ্টভোগ, সম্পদে-বিপদে,
যতটুকু আঘাত হয়েছে হানা আমার ক্ষমতা বিস্তারে, ৬৯০
নিষ্কলঙ্ক পাবেন দেখতে তথাপি আমার পত্নীত্ব অহোরাত্র, (ay)
সমান ভুগবো আমি একই যতনা, জীবনে বা গেলে মরে।
এবং এই (thilke) চুক্তি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত,
পূর্ণ করবো আমি, এবং তা স্পষ্টতই আসবে নয়ন গোচরে;
কখনই সে তার প্রেমিকের কাছে ছিলনা এক অবিকল রানী।" ৬৯৫
আর সেই শব্দ সহযোগে, বিবসন, লয়ে পরিপূর্ণ অটল হৃদয়,
ঘিরে থাকা সর্পের মাঝে খন্দের ভিতর তিনি হলেন একেবারে,
এবং জায়গাটি তিনি করেন বাছাই (chees) বানাতে নিজের কবর।
আনান অচিরে বিষধর সাপ (neddres) যাতে দংশন তাকে (hir) করে,
এবং নিজ মৃত্যুকে তিনি করেন গ্রহণ, শুভ মনোভাব লয়ে ৭০০
আন্তোনির ভালোবাসা ছিল তার কাছে এতটাই প্রীতিপ্রদ:—
এই হলো ঐতিহাসিক (storial) সত্য, (sooth) গাল-গল্প নয় কল্পিত।
এখন, কোথায় খুঁজবো আমি একজন লোক এতটা অনুগত আর সুস্থিত,
এবং ভালোবাসার তরে নিজ মৃত্যুকে নিলেন মেনে স্বেচ্ছায় এতটা স্বচ্ছন্দে,
ঈশ্বরের কাছে প্রার্থনা শেষে আমাদের মাথা না ডুবুক ঘোর ব্যথার অলিন্দে! ৭০৫
১. আলচিস্তিস তার স্বামী, এদমিতোস (Ἄδμητος) এর বিকল্প হিসেবে নিজের জীবন দিয়েছিলেন।
২.এলথিম ও শীন হলো জায়গার নাম; এই উল্লেখ থেকে বোঝা যায় যে এই রানী ছিলেন দ্বিতীয় রিচার্ডের প্রথম স্ত্রী, বোহেমিয়ার এ্যান।
৩. প্রোলেক্স, হলো একটি কুঠার, একটি বর্শা, ও একটি খাঁজকাটা হাতুড়ির মিলিত হাতিয়ার (Skeat 1889 ad, 641)।
• From Chaucer:The Legend of GoodWomen, ed. W. W. Skeat (Oxford: Clarendon Press, 1889).
• বুৎপত্তিগত বিশ্লেষণ থেকে জানা যায়, ল্যাতিনিকৃত ক্লেওপাত্রা— Kleopátra (Κλεοπάτρα) শব্দটি এসেছে প্রাচীন গ্রীক ভাষা থেকে। "ক্লেওস" ও "পাতের" এই পৃথক দুটি শব্দ একত্রিত হয়ে ক্লেওপাত্রা শব্দটি গঠিত। এর মানে "তার পিতার মহিমা"। এখানে গ্রীক "ক্লেওস— κλέος (κλέος (kléos, 'glory')"— মানে মহিমা, যশ, গৌরব, বিজয় বা গর্বের কারণ এবং "পাতের— πᾰτήρ (πᾰτήρ (patḗr, 'father')" অর্থ পিতা।
