২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: বর্ণবাদের ধর্মীয় উৎস ও শ্রেষ্ঠতম ভালোবাসা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 20 Jan 2021, 06:06 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বর্ণবাদের ধর্মীয় উৎস
আরারাত পর্বতে জাহাজের আগমন উদযাপন করতে গিয়ে নুহ মাতাল হয়ে পড়লেন।
তিনি যখন সেখানে পৌঁছেছিলেন, তখন অসম্পূর্ণ ছিলেন। বাইবেলের নানা সংস্করণের একটিতে উল্লেখ রয়েছে, নুহ যখন ঘুমিয়েছিলেন, তখন তাঁর পুত্র হ্যাম তাঁকে খোজা করে দিয়েছিল। ঐ সংস্করণে আরও বলা হয়েছে, এরপর প্রভূ হ্যাম ও তাঁর পুত্রদের এবং তাঁদের পুত্রদেরও শতাব্দির পর শতাব্দি ধরে দাসত্ব করার দন্ডাদেশ দিয়েছিলেন।
তবে বাইবেলের কোন সংস্করণেই বলা ছিল না যে হ্যাম ছিল কালো। বাইবেল যখন লেখা হয়েছিল আফ্রিকা তখন দাস বিক্রি করতো না, আর হ্যামের চামড়াও তখন কালো হওয়া শুরু হয়নি, যেটা আরও অনেক পরে হয়েছে, মরুভূমির দক্ষিণ অংশে আরবদের দাস বিক্রি শুরু হবার পর, সম্ভবতঃ তা এগার কি বারো শতাব্দিতে হবে। এরপর ষোড়শ কিংবা সপ্তদশ শতাব্দির দিকে দাসত্ব যখন ইউরোপে সবচেয়ে বড় ব্যবসারূপে আবির্ভুত হয়, হ্যাম তখন সম্পূর্ণ কালো হয়ে গেল।


সেই থেকে দাস ব্যবসা স্বর্গীয় অনুমোদন এবং অমরত্ব লাভ করেছে। ধর্মের সেবায় যুক্তি, নিপীড়নের সেবায় ধর্ম: যেহেতু দাসরা কালো, তাই হ্যামকে অবশ্যই কালো হতে হবে। আর তাঁর সন্তানরাও কালো হবে, তাঁদের জন্মই হয়েছে দাসত্ব করার জন্য, কেননা, প্রভূ কখনো ভুল করেন না।
আবার হ্যাম ও তার পুত্রদের, এবং তাদের পুত্রদেরও কোঁকড়া চুল, রক্তবর্ণের চোখ, ও ফোলা ফোলা ঠোঁট থাকতে হবে। তাঁরা তাঁদের কলঙ্কজনক লিঙ্গ দেখানোর জন্য অর্ধ-নগ্ন হয়ে ঘুরবে। তাঁদের চুরির স্বভাব থাকবে, মালিকদের তাঁরা ঘৃণা করবে, কখনো তাঁরা সত্য কথা বলবেনা। এবং যে সময় তাদের ঘুমিয়ে থাকবার কথা, সে সময়টা তারা নোংড়া কাজে উৎসর্গ করবে।


বর্ণবাদের বৈজ্ঞানিক উৎস

"ককেশীয় জাতি" হ'ল শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের নাম, যাদের অবস্থান মানবজাতির শ্রেণি বিন্যাসের একেবারে উপরে।
১৭৭৫ সালে জোহান ফ্রেডরিক ব্লুমেনব্যচের হাতে এই নামকরণের ঘটনা শুরু হয়।
প্রাণিবিদরা বিশ্বাস করেন, ককেশাসরা হ'ল মানব সভ্যতার আঁতুড়ঘর যেখান থেকে সকল বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের উদ্ভব হয়েছে। সমস্ত প্রমাণের বিরুদ্ধে, আজও এই ধারা কার্যকর রয়েছে।
ব্লমেনব্যাচ দু'শত পঁয়তাল্লিশটি মাথার খুলি সংগ্রহ করেছিলেন, যা ইউরোপীয়দেরকে অন্য সবাইকে নিগৃহ করার অধিকার দেয়।
তিনি মানবজাতিকে পাঁচ স্তরের পিরামিড হিসেবে দেখেছিলেন।
যার সর্ব্বোচ্চ শিখরে আছে শ্বেতাঙ্গজাতি।
পরবর্তী তিনটি স্তরে,আদি বিশুদ্ধতা নষ্টকারী ময়লা চামড়ার জাতির মধ্যে আছেঃ অস্ট্রেলিয়ান আদিবাসীরা, আমেরিকান ইন্ডিয়ানরা, হলদে এশিয়ানরা। তাঁদের সকলের নীচে আছে, ভিতর ও বাইরে বিকৃত, আফ্রিকার কালোরা।
বড় অক্ষরের-এস (S) মানে বিজ্ঞান কালোদের সব সময়ই তলানিতে রেখেছে।
১৮৬৩ সালে, লন্ডনের নৃ-তাত্ত্বিক সোসাইটি এই বলে পরিসমাপ্তি টানে যে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে কালোরা শ্বেতাঙ্গদের তুলনায় নিকৃষ্ট এবং একমাত্র ইউরোপীয়দেরই তাদেরকে 'মানবিক ও সভ্য' করার সক্ষমতা আছে। কিন্তু ইউরোপ এই মহৎ কাজে নিজেদের সমস্ত শক্তি উৎসর্গ করেও সফল হতে পারেনি। প্রায় দেড় শতাব্দি পর, ২০০৭ সালে, জেমস ওয়াটসন নামের এক আমেরিকানের মেডিসিনে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে নিশ্চিত হয় যে কালোদের বুদ্ধি আজও কম।


শ্রেষ্ঠতম ভালোবাসা
রাজা সলোমন তাঁর রমণীদের মধ্যে সবচেয়ে চেয়ে যে রমনীয়, তাঁর গান গেয়েছিলেন। তিনি সেই রমণীর অঙ্গ, অঙ্গের প্রবেশ দ্বার ও তাঁর বিছানার ভাগীদার হবার উচ্ছ্বলতা নিয়ে গান রচনা করেছিলেন।
যদিও "দ্য সঙ অব সঙস" জেরুজালেম বাইবেলের অন্যান্য সব বইয়ের মতো নয়। তবে সেগুলি কেন সেখানে ঠাই পেয়েছিল?
রাব্বীদের মতে, এটা ইসরাইলের প্রতি ঈশ্বরের ভালোবাসার একটি নমুনা। যাজকদের মতে, এটা যিশুর সাথে গির্জার বিবাহ বন্ধনের সশ্রদ্ধ স্বীকৃতির উল্লাসের প্রকাশ। কিন্তু গানের স্তবকের কোথাও ঈশ্বর সম্পর্কে একটি কথাও উল্লেখ ছিলনা, এমনকি যিশু বা চার্চের কথাও না। গান রচনার বহুকাল পরে এদের আবির্ভাব হয়েছিল।
গানের উপস্থাপন দেখে বড় বেশী মনে হবে, এটা যেন কোন ইহুদি রাজা আর কালো কোন নারীর মধ্যে মানবীয় আবেগ উদযাপনের লড়াই আর দু'টি পৃথক বর্ণের বৈচিত্র্য।
রমণীটি গেয়ে ওঠে, "তোমার ঠোটের চুম্বন সরাবের চেয়েও মধুর।"
গানের এই কলিটি বাইবেলের সংস্করণে আজও টিকে আছে। রমণী আবারও গেয়ে ওঠে:
"আমি কালো, তবে আমি সুন্দর,"
এবং নিজেকে রমণীটি ক্ষমা করেছিলেন, কেননা, সূর্যের মাঝে, দ্রাক্ষার ক্ষেতে কাজ করতে করতে যে নিজের রঙটাই বিলিয়ে দিয়েছেন।
অন্য সংস্করণগুলো, অবশ্য জোর দিয়ে উল্লেখ করে "তবে" শব্দটি লুকিয়ে ঢুকানো হয়েছে, আসলে রমণী গেয়েছিল:
"আমি কালো, এবং আমি সুন্দর।"


আলেকজান্ডার
ডেমোস্থিনিস তাঁকে উপহাস করলেন:
"এই বালকটি বেদী চায়। ভালো, আমরা না হয় তারচেয়ে বেশিই দেব।"
বালকটি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি হেরাক্লস ও অ্যাকিলিসের বংশধর বলে দাবী করেন। তিনি নিজেকে "অপরাজেয় ঈশ্বর" বলে ডাকতে পছন্দ করতেন। তখন থেকে তিনি আটবার আহত হয়েছেন আর এখনো বিশ্ব বিজয়ী হিসেবে গণ্য হচ্ছেন।
ম্যাসিডোনিয়ার রাজা ও তাঁর পরিবারের সবাইকে হত্যার পর নিজেকে সে দেশের রাজা ঘোষণার মধ্যে দিয়ে আলেকজান্ডার তাঁর জয়যাত্রা শুরু করেন। বাকি সবকিছুর রাজা হবার বাসনায় তিনি তাঁর সংক্ষিপ্ত জীবনের কয়েক বছর ধারাবাহিকভাবে যুদ্ধ করে কাঁটিয়েছেন।
তাঁর কালো ঘোড়া বাতাসের বেগে উড়ে চলতো। আক্রমনে সর্বদা তিনিই প্রথম, হাতে তরবারী, মাথায় সাদা পালকের গর্বিত টুপি, যেন প্রতিটি যুদ্ধ তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার।
তিনি বলেন, "আমি একটি বিজয়ও চুরি করব না।"
তিনি তাঁর গুরু এরিস্টটলের শিক্ষা কত সুন্দরভাবেই না মনে রেখেছেন:
"মানবতা দু'ভাগে বিভক্ত, এক, যারা শাসন করার জন্য জন্মেছেন, দুই, যারা আনুগত্য প্রকাশের জন্য জন্মেছেন।"
তিনি শক্ত হাতে বিদ্রোহ দমন করেছিলেন আর অবাধ্যদের ক্রুশে ঝোলাতেন বা পাথর মেরে হত্যা করতেন, কিন্তু তিনি ছিলেন এক ব্যাতিক্রমী বিজেতা, যিনি যাদের বিরুদ্ধে জয়লাভ করতেন তাদেরকেই আবার সম্মান করতেন। এমনকি তাদের কাছে থেকে রীতিনীতি শিখতেও আগ্রহ প্রকাশ করতেন।
রাজাদের এই রাজা বলকান থেকে পারস্য ও মিশর হয়ে ভারত পর্যন্ত যে সকল জল ও স্থলভাগ আছে তাঁর সমস্তটাই তিনি দখল করেছেন, এবং যেখানেই তিনি গিয়েছিলেন সেখানেই পরিণয়ের বীজ বপন করেছিলেন। স্থানীয় নারীদের সাথে গ্রীক সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ তার সেই ধুরন্ধর ধারণা এথেন্সের জন্য কোন সুখকর সংবাদ ছিল না। এটা ছিল তাদের জন্য সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য, তবে সেই কৌশল বিশ্বের নুতন মানচিত্র জুড়ে আলেকজান্ডারের মর্যাদা ও শক্তি সুদৃঢ় করেছিল।
আলেকজান্ডারের সকল যুদ্ধবিগ্রহ ও পথপরিক্রমার সর্বক্ষণের সঙ্গী ছিলেন হেফায়েসটিওন (আলেকজান্ডারের প্রধান সেনাপতি)। তিনি ছিলেন যুদ্ধের ময়দানে তার ডান হাত ও বিজয়ী রাতের প্রেমিকা। হাজার হাজার অদম্য ঘোড়সওয়ার, লম্বা বর্শা, জ্বলন্ত তীর, আর পাশে হেফায়েসটিওন। তাকে সঙ্গে নিয়ে আলেকজান্ডার সাতটি নগর পত্তন করেছিলেন, সাতটি আলেকজান্দ্রিয়া, মনে হয়েছিল যেন সারা জীবন ধরে আলেকজান্ডার চলতেই থাকবেন।
হেফায়েসটিওন যেদিন মারা গিয়েছিলেন, সেই রাতে আলেকজান্ডার একা একাই সবটুকু মদ পান করলেন, এতোদিন ধরে যা দু'জনে ভাগ করে পান করতেন। ভোরবেলা তিনি পুরোপুরি মাতাল হয়ে এমন ভয়ংকর এক অগ্নিসংযোগের নির্দেশ দিলেন তা যেন স্বর্গকেও ঝলসে ফেলে। এরপর তিনি সমগ্র রাজ্যে সংগীত নিষিদ্ধ করলেন।
এর কিছুদিন পরেই তিনি মারা গেলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর, বিশ্বের সমগ্র রাজ্য জয় না করেই তিনি চলে গেলেন।