২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওডেসি অনুবাদে প্রথম নারী: অনুবাদকের সৃষ্টিশীলতাকে উপেক্ষা করা হয়

ফাতেমা খান

Published : 13 Dec 2017, 01:40 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

গ্রীক পুরানের কাহিনীকে ভিত্তি করে রচিত হোমারের তিন হাজার পংক্তি সম্বলিত অমর আখ্যান ওডিসি মহাকাব্য গ্রীক থেকে ইংরেজীতে অনূদিত হয়েছে সম্প্রতি। এই প্রথম কোনো নারী এটি অনুবাদ করলেন। তার নাম এমিলি উইলসন।
ওয়াট ম্যাসন প্যারিসের অপসৃয়মান গ্রীস্মের পড়ন্ত আলোয় এমিলি উইলিয়ামের এই অনুবাদটি পড়তে পড়তে অভিভূত হয়ে পড়েছিলেন। ওয়াট ম্যাসন বলেন, ওডিসি আমাকে এতটা আচ্ছন্ন আগে কখনও করেনি। পাঁচমাত্রার নিখুঁত কাব্যের গাঁথুনীতে রচিত এর কাহিনী। এটি অনুবাদ করা তার পক্ষে সম্ভব হত না যদি তার কাব্য প্রতিভা এবং শিল্প আঙ্গিকের রূপ-রূপান্তর প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকতো।

উইলসন ইংরেজী ক্লাসিক ও দর্শন নিয়ে ব্যাচেলর করেন অক্সফোর্ড থেকে। তারপর পিএইচডি শেষ করেন ইয়েল ইউনিভার্সিটির ক্লাসিক এবং তুলনামূলক ইংরেজীতে সাহিত্যে। ব্যাচেলর শেষ করার পর তার প্রিয় লেখকদের প্রিয় বইগুলি পূনরায় পড়া শুরু করেন। বিশেষ করে মিলটনের লেখার প্রতি ছিল তাঁর ভীষন ঝোঁক। মিলটনের 'প্যারাডাইস লস্ট' এর কথা অনেক জায়গায় বলেছেন। প্যারাডাইজ লস্ট এতটাই প্রিয় যে তার ডায়ালগও ব্যবহার করেছেন।
দাদীমা এলিসকে উৎসর্গ করা তাঁর প্রথম প্রকাশিত বই 'মক উইথ ডেথ' ওডিসিয়াসের ত্বত্তালোচনাকে বর্ধিত করেছিল । বইটি ছাপা হয়েছিল ২০০৪ এ। মিলটন, শেকস্পীয়ার, সেনেকা আর ইউরিপিডিস যেভাবে নশ্বরতাকে অবলোকন করেছেন সেভাবে এই বইটিতে তার মৃত্যু ভাবনা প্রকাশ পেয়েছে। যে ভাবনা মানুষ আদিকাল থেকে উপলব্ধি করে আসছে, " আমরা একদিন হারিয়ে যাব এই পৃথিবী থেকে; সত্যি প্রতিদিন একটু একটু করে হারাচ্ছি আমরা।"

"যদি আপনি বলেন গল্পের গুরুত্ব আছে", উইলসন বলতে শুরু করলেন, " তবে বলতে হয় গল্পের গুরুত্ব নির্ভর করে গল্প বলার ধরনের ওপর এবং এর অস্তিত্ব নির্ভর করে এর খুদ্রাতি খুদ্র শব্দের ব্যবহারের উপর। আরো বলতে হয় কোন গল্প সম্পর্কে বলছেন। অর্থাৎ গল্পের বিষয়বস্তু কি? সামগ্রিক ব্যাপার হল, গল্প আসলে নির্ভর করে শব্দ ও ভাষার ওপর।"
উইলসন তার The Odissy তে উপাখ্যানের প্রতিটি দৃশ্য পুঙ্খানুপুঙ্খ্ভাবে উপস্থাপন করেছেন। সময়ের বিচারে উইলসনের প্রচেষ্টা একেবারে আনকোরা কিন্তু সর্বাধিক নন্দিত। তার উপস্থাপনে উপাখ্যানের অর্থ প্রকাশের দিক থেকে আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়। আমূল পরিবর্তন এই অর্থে যে,
এত বছরের পরিক্রমায় আর কোন অনুবাদক অনুবাদ সঙ্কলনে এমিলি উইলসনের মত মূল শব্দের ইংরেজী প্রতিশব্দ আর কেউ চয়ন করেনি; যা ভাষাকে মূল এবং অনুবাদের মধ্যকার দূরত্বকে ঘুচিয়েছে। এ ব্যাপারে গ্রীক পন্ডিতগণও সম্পূর্ণরূপে একমত। প্রতিটি পংক্তিতে বিষয়বস্তুর গভীরতা উন্মোচিত হয়েছে। বলা যায়, একেবারে প্রথম লাইন থেকে সংস্করণ করেছেন তিনি। স্বীকার করতে হবে 'পলিট্রোপোস' গ্রীক এর সমার্থক ইংরেজী শব্দের ব্যঞ্জনা উইলসনের জীবিত ও মৃত ৬০ পূর্বসূরীদের লেখায় খুঁজে পাওয়া কঠিন। চ্যাপম্যান তাঁর মেনি এ ওয়ে/ উন্ড উইথ হিজ উইজডম' সংস্করণে শুরু করেছিলেন। জন ও গিলবি তার বিপরীতে করেন "প্রুডেন্ট"। আর থপমাস হবেজের "দি ম্যান"-এ ওডিসিয়াসকে একটা নির্দিষ্ট গন্ডিতে বেধে ফেলা হয়েছে। আলেক্সান্ডার পোপের "ফর উইসডম'স ভেরিয়াস আর্ট'স রিনাউনড", উইলিয়াম কাউপার-এর "ফর শ্রুডনেস ফ্রেমড/ এন্ড জিনিয়াস ভারসাটাইল", এইচ, এফ-এর "ক্রাফটি", উইলিয়াম সুথবি'র "বাই লং এক্সপেরিএন্স ট্রাইড", থিওডোর বাকলে'র "ফুল অফ রিসোর্সেস", হেনরি এলফোর্ডের "মাচ-ভার্সড", এবং এভাবে আরো আরো অনেকে শুধুমাত্র একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন। শব্দ চয়নে রয়ে গেছে অদক্ষতা। যার দরুন অবোধ্য, অষ্পষ্ট, দূর্বল অনুবাদ নিয়ে পরে রয়েছে এরা।
অধিকাংশ ক্ষেত্রে আগের সংস্করণগুলো ভাষার দুর্বোধ্যতা ওডিসিয়াসের চরিত্রের সকল নান্দনিকতাকে ক্ষুন্ন করে এক কাঠক্ষোট্টা চরিত্রে পরিণত করেছে। একটি বিচক্ষণ, দূরদর্শী, দুঃসাহসী, বীর-যোদ্ধা চরিত্র পরিণত হয়েছে ধূর্ত, সুযোগ-সন্ধানী, অসহিষ্ণু, চাতুরীপূর্ণ চরিত্রে। শুধুমাত্র নরগেট-এর 'অফ মেনি এ টার্ন' এ এবং কুক এর 'অফ মেনি টার্নস' এ মূল গ্রীকের এক সংক্ষিপ্ত সুরক্ষা সম্ভব হয়েছে। উইলসনের বর্ণনায়ও মূলানুগতা লক্ষ্য করা যায়। Polytropos এ Poly 'র মানে হল, অনেক অথবা বহুগুণ। আর শেষ অংশ tropos হল মোড় বা দিক বোঝায়। বহুগুণের চারিত্রিক বৈশিষ্ট্যের অসাধারণ এক মানুষকে আবিষ্কার করেছেন উইলসন তার বইয়ে।

"ওডিসিয়াস হল স্পিরিচুয়ালিটিতে পরিপূর্ণ কবিতা। উইলসনই প্রথম 'ওডিসি' তে উন্মোচন করেন ওডিসিয়াসের দুর্লভ মানবিক গুণাবলীসম্পন্ন এবং বৈচিত্রপূর্ণ এক মন যা তাকে অসাধারণ চরিত্রের রূপ দিয়েছে, একদিকে একজন অসামান্য যোদ্ধা এবং অপরদিকে কোমল হৃদয়ের মানুষ হিসেবে। উইলসন বলতে থাকলেন, কখনো উনি নিয়ন্ত্রণকারী আর কখনো নিয়ন্ত্রণের শিকার। পট পরিবর্তনের সাথে সাথে চরিত্রটি নতুন রূপে আভির্ভূত হয়েছে।"
ম্যাসন জিজ্ঞেস করলেন, "চরিত্রটিকে অথবা কোনো অভিজ্ঞতাকে কি জটিল করে তুলেছে?" উইলসন উত্তর দেন 'পলিট্রপোস' শব্দটিতে ফিরে এসে। তিনি বলেন শব্দটা একটু জটিল তাই আমি এ শব্দকে সরলীকরণ করেছি "মাচ টার্নিং" বা অনেক মোড় দিয়ে। প্রধান চরিত্রটি এক এক সময় এক একভাবে আবির্ভূত হয়েছে।

ম্যাসন জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার সমালোচকদের সম্পর্কে বলবেন যারা বলে যে "এটা সরলীকরণের চেয়ে বেশি। তারা আরো বলতে পারে যে ওডিসিকে সৃষ্টি করা হয়েছে মূল চরিত্রের আকর্ষণকে নষ্ট করে।"
উইলসন উত্তর দিলেন, "আমি নিশ্চিতভাবে জানি শুদ্ধবাদীগণ বলবেন এটা মারাত্নক ভূল। আকর্ষনীয় কিন্তু ভূল।"

ম্যাসন আবার জিজ্ঞেস করলেন, এই অভিযোগকে আপনি কিভাবে দেখবেন?
উইলসন বললেন, হ্যাঁ, আমি লড়াই চালিয়ে যাচ্ছি। লড়াই করে যাচ্ছি এইজন্য যে ঐ তার্কিকদের অস্তিত্ব আছে। তবে আমি অনুবাদে আলোড়ন তুলতে পেরেছি যাতে তারা বোঝেন আসলে অনুবাদ কী এবং সত্যিকার অর্থে আগের অনুবাদগুলি কী ছিল। আগেরগুলো আসলে কোন অনুবাদ ছিল না এবং ছিল শুধুই গল্প বলা। আমি আশা করেছিলাম যে তারা আমার লেখাটির আদ্যপান্ত গভীরভাবে পর্যালোচনা করে কিছু বলবে। তারা যদি বলে আমি ওডিসিয়াসকে অন্য এক রূপে দাঁড় করিয়েছি এবং এটার কোন অবস্থান হোমারে নেই, তবে এ ব্যাখ্যা আমি তাদের কাছেই চাইব। অবশ্য সেটা হবে আদ্যোপান্ত গভীরভাবে এটি পড়ার শর্তসাপেক্ষে এবং একটি সম্পূর্ণ বিবরণ উপস্থাপন করার লক্ষ্যে। আমি জানিনা আসলে কী বলতে হয় এদের সম্পর্কে।" বলে একটু হাসলেন উইলসন। " আমার একটা সদুত্তর প্রয়োজন এদের জন্য। এরা নিশ্চয়ই পূনঃপাঠ করছে এবং ওদের জোড়ালো আওয়াজ আমি শুনতে পাবো। মনে হচ্ছে, ওরা এই মামুলি মৌলিক দ্বন্দ নিয়েই আসবে।"
"কিসের মৌলিক দ্বন্দ?" "অনুবাদ আসলে কী করে?" ম্যাসনের জিজ্ঞাসা।
উইলসন-এর উত্তর, "অনুবাদ কী করে, এবং কী করা উচিৎ – এ নিয়ে বিশদ তর্ক রয়েছে। অনুবাদ নিয়ে আগের তর্কগুলো ছিল ওল্ড টেস্টামেন্টকে ঘিরে।

খ্রীষ্ট জন্মের তিন শতাব্দি আগে এক ইজিপশিয়ান রাজা ছিলেন। তিনি মুসার ধর্ম গ্রন্থের পাঁচটি অধ্যায় গ্রীকে অনুবাদ করতে চেয়েছিলেন আলেক্সান্দ্রিয়া লাইব্রেরীতে সংরক্ষনের জন্য। গ্রীক ও ইজিপশিয়ান ভাষায় পারদর্শী এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সত্তরজন ইহুদিকে জারুজালেমে পাঠানো হল। তাঁদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন কক্ষ দেয়া হল যাতে কোনভাবে তাদের মত বিনিময় সম্ভব না হয়। যখন তাদের অনুবাদের কাজ শেষ হল দেখা গেল এগুলি শুরু থেকে শেষ পর্যন্ত একই শব্দ, একই নাম এবং এমনকি একই ভাষায় অনূদিত হয়েছে। ইশ্বর নিজে তাঁদের সবার হাতের কলম একই রকমভাবে পরিচালিত করে এই বিশ্বাস তৈরী করেছিলেন। এই গ্রীক সংস্করণটি সবগুলি ধর্মগ্রন্থের ভিত্তি হিসেবে আদি ক্রিশ্চিয়ান চার্চে স্থান পায়। পরবর্তীতে এটা ছাড়া বাকী সবগুলো অনুবাদ নিশ্চিহ্ন করে ফেলা হয়। ফলে এটি ধর্মীয় গ্রন্থের তাৎপর্য হারায়। ক্যাথলিক চার্চের ১২০০ বছর লেগেছিল জেরমি'র লাতিন সংস্করণ পেতে। তবে মজার ব্যাপার হল বাইবেলেরে প্রথম অনুবাদক জন ওয়েক্লিফকে তাঁর অনুবাদের জন্য মৃত্যু স্বাদ গ্রহন করতে হয়েছিল। তাঁকে এবং তাঁর সফলতাকে পুঁতে ফেলা হয়েছিল ধর্মদ্রোহী অনুবাদের জন্য।"

"আমি মনে করি নারী-পুরুষ ভেদে মানুষের ভাবনাও ভিন্ন হয়। আবেগের দিক থেকে, অনুধাবনের দিক থেকে এবং সর্বোপরি ভাষার দিক থেকে আমি একজন নারী। তাই নারী ভাবনা আমার লেখায় সুষ্পষ্ট।"
আমি জিজ্ঞেস করলাম, অনুবাদ একাডেমীতে মূল্য পায় না কেন?

উইলসন বলেন, "কারন অনুবাদে অনুবাদকের সৃষ্টিশীলতাকে উপেক্ষা করা হয়। অনুবাদকে মূল লেখার একটা উপজাত হিসেবে দেখা হয় মাত্র। অনুবাদকে শুধুমাত্র বার্তাবাহক মনে করা হয়। আরো মনে করা হয় সৃষ্টিটা মূল লেখায়ই শুরু এবং শেষ হয়েছে। অনুবাদক বার্তাবাহক ব্যতীত আর কিছুই না। তার কোন সৃষ্টিশীলতা নেই এবং কোন কৃতিত্বও নেই। কিন্তু আমার মতে, অনুবাদে মূল লেখার পুনর্জন্ম ঘটে।"

"মহাকাব্য ওডিসি' তে কেন্দ্রীয় চরিত্র হল একজন বীর যোদ্ধা। কেন্দ্রীয় চরিত্র ওডিসিয়াস। মৃত্যুকে যিনি পরোয়া করেননা। যুদ্ধ শুরু হয় প্রধান নারী চরিত্র ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপেকে কেন্দ্র করে। ট্রোজানরা তাকে চুরি করে নেয় তার স্বামীর কাছে থেকে।

আক্ষরিক অর্থেই কবিতার মূল আকর্ষণ শুরু হয় ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপে'র পর্ব থেকে। পেনেলোপে বিশ বছরের জন্য বন্দী হয়ে আছেন এক উন্মাদ প্রেমিকের হাতে। দীর্ঘ সময় বন্দীত্বের এই পর্যায়ে তাকে অনেকবার হতাশায় নিপতিত হতে হয়েছে। বহু আকাঙ্খার দেশ, স্বামী-সংসার, রাজত্ব সব ফেলে এক উন্মাদের হাতে বন্দী পেনেলোপের জীবন নিথর এক জড় পাথর। ওডিসিয়াস দৃশ্যপটে আসেন চব্বিশ অধ্যায়ের মহাকাব্যের পঞ্চম অধ্যায়ে। যেখানে পাঠক জানতে পারে সে স্ত্রীকে খুঁজতে বেড়িয়ে ঝড়ে আটকা পরেন এবং সাত বছর দেবী ক্যালিপ্সোর সঙ্গে বাস করেন। এর আগে দেবী সার্সি'র অভিসম্পাতে পরেন এবং দেবী সার্সির সাথে বাধ্য হয়ে থেকে যান। জাহাজে সমুদ্রাভিযানে সাইরেন তাকে কামনা করে এবং ওডিসিয়াস সাইরেনের কাছে সমর্পিত হন। নারীরা তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেছে গল্পের বিভিন্ন পর্বে। অপরপক্ষে, পেনেলোপে নিঃসঙ্গ, প্রাণপণে বিশ্বস্ততা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।"

এই কাব্যে, প্রধান নারী চরিত্রগুলি দাসীদের সমমূল্য পেয়েছে। তাদের কোন মতামত ছিল না। উইলসন 'দাসী' শব্দটি উপযুক্ত মনে করেছেন। গ্রীক শব্দ 'দোমাই' এর সঠিক ইংরেজী প্রতিশব্দ হচ্ছে 'দাসী', অথবা "গৃহপালিত, অবদমিত, নিষ্পেষিত বা পরাধীন। প্রাসাদে মেয়েরা ছিল শুধুই দাসী। রবার্ট ফেগল তার অনুবাদে দোমাই – এর অর্থ করেছিলেন 'বারবনিতা' অথবা 'প্রাণী' হিসেবে। এটা দুঃখজনক যে মেয়েদেরকে হীনভাবে দেখানো হয়েছে এই যুগান্তকারী মহাকাব্যে।

কৌণিক দৃষ্টিকোণে বিচার করলে বলতে হয়, উইলসন বলতে লাগলেন, একেবারে প্রথম লাইনে যদি ফিরে যাই তবে বলতে চাই 'পলিট্রোপোস' শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে, এলোমেলো ঘুরে বেড়ানো পুরুষ, স্বামী। কারণ 'আন্দ্রা' শব্দের অর্থ স্বামী। শাব্দিক অর্থ খুঁজতে গেলে বলতে এর মানে 'এলোমেলো ঘুরে বেড়ানো স্বামী; যদি আমি সরাসরি অনুবাদ করি শব্দটির। চরিত্রটি আমার সামনে উন্মোচিত হয়েছে এরকমভাবেই। আমি ঘটনার বিকৃতি ঘটাইনি। তবে মূল কবিতায় সম্পূর্ণ অন্য দৃষ্টিকোন থেকে বর্ণিত হয়েছে ওডিসিয়াস। তবে একটি গল্পকে শত রকম করে সাজানো হলেও সবগুলিই সমর্থনযোগ্য। গ্রীক ভাষার প্রতি আমার দরদ সব সময়ই ছিল। বিকৃত অনুবাদের দায়ভার অনুবাদকের উপর বর্তায়। তাই আমি বহুবার সংশোধন করেছি আমি। এবং আমার মতে এটাই সত্যের সবচেয়ে কাছাকাছি।"

নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে WYATT MASON-এর নিবন্ধ অবলম্বনে রচিত।