২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওমর শামসের দুটি কবিতা

omor_sams

Published : 03 May 2012, 10:19 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
mrittu.jpg

কবি, মৃত্যুর আগে

তিনটি পংক্তি লিখে বৃদ্ধ কবি–ক্লান্ত–ফেলবে যেই শেষ নিঃশ্বাস,
থরোথরো জানালা, কম্পিত প্রদীপের শিখা, তামস আকাশে কালো অশনির ত্রাস।
হাড়ের কব্জি রেখে কাঁধের উপরে, কে ধরলো সুদীপ্র কলমের শীষ–
বিস্ময়! রুবাইয়ের শেষ পংক্তি আজ্রাইল লিখে দিলো এসে: শিল্প জয়ী, যেহেতু বিশ্বাস।

Image
jainul-pic.jpg

জয়নুল আবেদীনের মোনাজাত

মন্বন্তরের মৃত এঁকে, আমি সত্যি বেদাদ? গুনাগার হয়েছি কি প্রভু?
তাদের হাড়ের মধ্যে রুহূ ডাকা সাধ্যাতীত, বান্দা তা দিতে পারে কভু?
তোমার প্রতিদ্বন্দ্বী? সে কথা মুর্খ্যও কোনদিন ভাবে!
দেশের স্বজন ওরা, হায়াত তোমার হাতে– মমতায় এঁকে গেছি দু:খগুলো শুধু!

জয়নুল আবেদীন ব্যক্তিগতভাবে দু:খ প্রকাশ করেছিলেন যে,
পঞ্চাশের দশকে তার বাড়ীতে চিত্র পড়তো কেননা
তিনি প্রতিকৃতিকার।

Image
free counters