২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের ‘বেওয়ারিশ পাখিরা’( Stray birds)

মোস্তফা তোফায়েল

Published : 11 May 2014, 10:15 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
border=0

১৯১৬ সালে New York-এর The Macmillan Company কর্তুক প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে রচিত Stray birds কাব্যগ্রন্থের ৫০টি কবিতা এখানে বাংলায় তর্জমা করা হয়েছে। কবিতাগুলো অনুবাদ করেছেন কবি মোস্তফা তোফায়েল ।

Stray birds of summer, come to my window to sing and fly away.
And yellow leaves of autumn, which have no songs, flutter and fall there with a sigh.

গ্রীষ্মের বেওয়ারিশ পাখিরা
জানালার কাছে এসে গায় গান,
যায় উড়ে ফুরুৎ-ফুরুৎ।
হেমন্তের ঝরাপাতা গানহীন
কেঁপে কেঁপে ঝরে যায়, নিরাশায়।

2

O troupe of little vagrants of the world, leave your footprints in my words.

ওরে ও ছন্নছাড়া ভাবনারাশি, আমার মনে-
তোমরা এসো সবে,
রেখে যাও স্মরণ-চিহ্ন আমার গানে।

3

The world puts off its mask of vastness to its lover. It becomes small as one song, as one kiss of the eternal.

যে ভালবাসতে জানে জগৎকে,
তার কাছে জগৎ
তার বিশালত্বের ঘোম্টা খুলে ধরা দেয়।
চিরন্তনের একটা ছোট চুম্বন,
অথবা একটা গানের মাঝেই
তখন তাকে খুঁজে পাওয়া যায়।

4

It is the tears of the earth that keep her smiles in bloom.

ভূধরের অশ্রুজল ছল্ ছল্ স্ফটিক ভাষায়
বিকশিত পুষ্প হয়ে হাসে।

5

The mighty desert is burning for the love of a blade of grass who shakes her head and laughs and flies away.

একটি ঘাসের ডগার পানে
তাকিয়ে থাকে মরু;
ঘাসের ডগা ঘুরিয়ে পাখা
চঞ্চলতায় উড়ু।

6

If you shed tears when you miss the sun, you also miss the stars.

দিনান্তে সূর্যাস্ত দেখে, যদি তুমি অশ্রুসিক্ত হও;
রাতের আকাশ ভালে তারাদের বন্ধু তুমি নও।

7

The sands in your way beg for your song and your movement, dancing water.
Will you carry the burden of their lameness?

তোমার পথের ধুলো তৃপ্তি খোঁজে তোমারই সংগীতে,
তোমার চলার গতি তৃপ্তি খোঁজে ঝরনা ভঙ্গীতে।

ওদের তৃপ্তির দায় নেবে না কি তুমি?
ওরা কি পাবে না খুঁজে তোমার ছন্দের মনোভূমি?

8

Her wistful face haunts my dreams like the rain at night.

কামনা মদিরাসিক্ত মুখচ্ছবি তার
আমার সমস্ত স্বপ্ন করে অধিকার,
বর্ষণ মুখরিত রাতের ভাষায়।

9

Once we dreamt that we were strangers, We wake up to find that we were dear to each other.
পথ-ভোলা দুই পথিক ছিলাম অতীত কোনো দিনে,
হঠাৎ জেগে নিলাম তোমায় বন্ধুরূপে চিনে।

10

Sorrow is hushed into peace in my heart Like the evening among the silent trees.

দুঃখেরা সব শান্ত সুবোধ,
ঘুমায় আমার হৃদে
গোধূলি বেলার নীরব বৃক্ষ কোলে।
যেমন ঘুমায় সন্ধ্যারাণীটি
শান্ত, কোমল নিদে।

11

Some unseen fingers, like an idle breeze, are playing upon my heart the music of the ripples.

আমার হৃদয় জুড়ে বিলি কাটে কার যেন কোমল আঙুল
সঙ্গীত তরঙ্গে নেচে নেচে;
মৃদুমন্দ সমীরণ যেন বয় হেসে খেলে, ধীর সংগোপনে
নদীজল তরঙ্গের বুকে।

12

'What language is thine, O sea?'
'The language of eternal question.'

'What language is the answer, O sky?' 'The language of eternal silence'.

'কী ভাষায় তুমি কথা বলো, হে সাগর?'
'প্রশ্নের ঝড়ে', সাগর জবাব দেয়।
'আকাশ তোমার ঐ যে চক্ষু ডাগর
ভাষা কী তোমার'?, পথিক তাকে শুধায় ।
মৌন ভাষায় আকাশের উত্তর
'আমি কথা বলি শুধুই নীরবতায়' ।

13

Listen, my heart, to the whispers of the world with which it makes love to you.

হৃদয় আমার, কান পেতে শোন ওই
জগতের অন্তরের বাণী;
গোপন বাঁশির মোহন করুণ সুরে
সে কেমন করে কানাকানি।

14

Your idol is shattered in the dust to prove that God's dust is greater than your idol.

তোমার প্রতিমা ভেঙে চুরমার হয় প্রতিদিন,
ঈশ্বর অন্তর্যামী, মূর্তি তার হয় না বিলীন।

15

Man does not reveal himself in his history, he struggles up through it.

মানুষ তার নিজের ইতিহাস বর্ণনা করে করে
আত্মপ্রকাশ করে না;
সে তার সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস গড়ে।

16

My day is done, and I am like a boat drawn on the beach, listening to the dance-music of the tide in the evening.

দিবস যখন সাঙ্গ হলো
ভিড়লো ঘাটে তরী,
জোয়ার ভরা ঢেউ-বধূটি নৃত্যগীতে নাচে
সাঁঝের কিনার ধরি।

17

Life is given to us, we earn it by giving it.

জীবন জীবন হয় কেবল অর্জনে,
অর্জন সফল হয় সত্য মূল্যে, ত্যাগে, বিসর্জনে।

18

Never be afraid of the moments–
Thus sings the voice of the everlasting.

চিরন্তনের কণ্ঠে, বাজে গান, চিরন্তনীরঃ
'হয়ো না মুহূর্তে ভীত এই ধরণীর'।

19

The hurricane seeks the shortest road by the no-road,
And suddenly ends its search in the Nowhere.

দুরন্ত ঘূর্ণিঝড়, পথ খোঁজে
পথহীন পথে;
সহসা হারায় পথ
গন্তব্যের আগেই বিপথে।

20

Take my wine in my own cup, friend.
It loses its wreath of foam
When poured into that of others.

পূর্ণ পেয়ালা মদ, বড়ো ভালো লাগে
আমারই আপন পেয়ালায়;
তোমাকে যখন সেই মদ আমি, ঢেলে দিতে চাই
সে তখন তার সেই টগ্বগ্ ফোয়ারা হারায়।

21

Thank the flame for its light, but do not forget the lampholder standing in the shade with constancy of patience.

দীপ শিখা আলো দেয়,
ধন্যবাদ দিও তুমি তাকে।
আড়ালে প্রদীপ হাতে যে-জন
পরম ধৈর্য্যরে সাথে আছে,
ধন্যবাদ তারও প্রাপ্য থাকে।

22

Tiny grass, your steps are small,
But you possess the earth under your tread.

ছোট ছোট তৃণদল,
ছোট ছোট পা;
তথাপি দখলে তার, এ-বিশাল, পৃথিবীটা।

23

God grows weary of great kingdoms,
But never of little flowers.

সুবৃহৎ রাজ্যপাটে ঈশ্বরের ক্লান্তি শুধু বাড়ে,
ছোট ছোট ফুলগুলি চিরকাল শান্তি দেয় তারে।

24

Wrong cannot afford defeat but Right can.

অপরাধী পারে না সইতে পরাজয়।
সত্য খোঁজে পরাজয়ে, তার বরাভয়।

25

'I give my whole water in joy,' sings the waterfall, 'though little of it is enough for the thirsty'.

আমার সকল উজাড় করে
ঝরছি আমি উদার জলপ্রপাত।
তৃষ্ণার্তের তৃষ্ণা মেপে কলস আমার
করছি না তো কাৎ।

26

The woodcutter's axe begged for its handle from the tree.
The tree gave it.

কাঠুরিয়া চেয়েছিল কুঠারের বাটখানা,
হাসিমুখে গাছ তারে দিয়ে দেয় কাঠখানা।

27

In my solitude of heart I feel the sigh of this widowed evening veiled with mist and rain.

ওই রে বিধবা সন্ধ্যা!
বৃষ্টি ও কুয়াশার চাদর জড়ানো,
আমার নিরালা হৃদে তার দীর্ঘশ্বাস
অনুভবে রয়েছে ছড়ানো।

28

Chastity is a wealth that comes from abundance of love.

প্রেমের প্রাবল্য যদি হৃদয় উজাড় করে আসে,
ধন হয়ে ধরা দেয় চরিত্র, তার-ই সকাশে।

29
The mist, like love,
Plays upon the heart of the hills
And brings out surprises of beauty.

পর্বত হৃদয়-কেন্দ্রে চলে কত কুয়াশার খেলা;
প্রেমের সৌন্দর্য যেন আকাশেতে বিস্ময়ের ভেলা।

30

We read the world wrong
And say that it deceives us.

ভুল বুঝি।
তাই সর্বংসহা, দানশীলা ধরণীরে বলি মিছে,
'নিষ্ঠুর, ধরণী আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে'।

31

Every child comes with the message that God is not yet discouraged of man.

মানুষকে ঈশ্বর কভু ভয় নাহি পায়,
প্রতিটি শিশুর জন্ম সে-কথা জানায়।

32

The grass seeks her crowd in the earth. The tree seeks his solitude of the sky.

ঘাসেরা জঙ্গল সৃষ্টি করে রাখে ভূ-পৃষ্ঠ 'পরে,
নির্জন আকাশ বুকে বৃক্ষ তার বাসনাকে ধরে।

33

Man barricades against himself.

মানুষকে মানুষ-ই দেয় শুধু রুখে।

34

Your voice, my friend, wanders in my heart, like the muffled sound of the sea among these listening pines.

তব কণ্ঠ কলতান, শুনি বন্ধু, হৃদ্যন্ত্রে শুনি!
আবদ্ধ পাইনের বনে, সমুদ্রের চাপা কলধ্বনি।

35

Let life be beautiful like summer flowers And death like autumn leaves.

গ্রীষ্মের ফুলের মতো জীবনের বিকাশ ঘটুক।
হৈমন্তী ঝরাপাতা মৃত্যু যদি আসে,
সে আমার দু'পায়ে লুটুক।

36

He who wants to do good
Knocks at the gate;
He who loves finds the gate open.

মঙ্গলের অভিপ্রায় যার,
দরোজায় কড়া নাড়ো তার।
হৃদয়ের শুদ্ধ প্রেম দিয়ে,
সাড়া পাবে দরোজা খোলার।

37

In death the many becomes one;
In life the one becomes many.
Religion will be one when God is dead.

ঈশ্বর আছে বেঁচে, তাই আছে বহু ধর্ম, জাতি;
ঈশ্বর হারালে আয়ু, এক ধর্ম হবে রাতারাতি।

38

The artist is the lover of Nature,
Therefore he is her slave and her master.

শিল্পী আছেন বেঁচে, প্রকৃতির বন্ধুত্বে;
প্রকৃতির দাসত্বে, প্রকৃতির প্রভুত্বেও সে।

39

'How far are you from me, O Fruit?'
'I am hidden in your heart, O Flower.'

ফুল বলে, 'ফল তুমি আছো কত দূরে'?
ফল বলে, 'আছি আমি তব অন্তপুরে'।

40

The scabbard is content to be dull when it protects the keenness of the sword.

ভোঁতা হয়ে থাকে খাপ, ফেলে শ্বাস স্বস্তির;
পেটে তার তীক্ষ্ণ ছুরি,
তবু নয় অস্থির।

41

In darkness the one appears as uniform;
In the light the one appears as manifold.

যতক্ষণ অন্ধকার,
ঈশ্বরের পরিচয় ততক্ষণ এক এবং সাদা;
যেই মাত্র আলো আসে
ঈশ্বর তখনই হন বহুবর্ণ, এবং আলাদা।

42

The great earth makes herself hospitable with the help of the grass.

হয় যদি হীনবল
ক্ষুদ্র তৃণদল,
ভূ-ধর সাজিয়ে রাখে শ্যামল চাদরে;
মানুষে আতিথ্য দেয় কোমল আদরে।

43

Power said to the world, 'You are mine.'
The world kept it prisoner on her throne.
Love said to the world, 'I am thine.'
The world gave it the freedom of her house.

ক্ষমতা দাপটে বলে পৃথিবীকে
'তুমি তালুবন্দি তো আমার'।
পৃথিবী তাহাকে সিংহাসনে বেঁধে,
বলে, 'তুমি যাবে কোথা আর'?
প্রেম মিনতি করে পৃথিবীকে
'আমি যে তোমার-ই প্রিয়জন'।
পৃথিবী জবাব দেয়, 'ভোগ করো,
যখন যেমন চায় মন'।

44

Be still, my heart,
These great trees are prayers.

শান্ত হও হৃদয় আমার।
এই মুক্ত বৃক্ষরাজি
হাত তুলে আছে প্রার্থনার।

45

The noise of the moment scoffs at the music of the Eternal.

স্বার্থমগ্ন মানুষের প্রতি পলে মহা তোলপাড়,
প্রকৃতির চিরন্তন সংগীতেরে করে তিরস্কার।

46

The sadness of my soul
Is her bride's veil.
It waits to be lifted in the night.

আমার ব্যথিত আত্মা!
সে যে এক ঘোম্টা পরা বধূ,
আসে রাত প্রস্তুতির, ঘোমটা খোলার,
ঠোঁটে ফোটে তৃপ্ত হাসি, চন্দ্রিমা মধু।

47

Death's stamp gives value to the coin of life; making it possible to buy with life what is truly precious.

মৃত্যুর সীলমোহর জীবনের মুদ্রায় পড়ে
অর্থমূল্য দান করে তাকে;
সেই অর্থ-ক্ষমতায় কেনা যায়
পৃথিবীতে ভাল লাগে যাকে।

48

The cloud stood humbly in a corner of the sky.
The morning crowned it with splendour.

আকাশে দাঁড়িয়েছিল একখণ্ড মেঘ, সবিনয়ে,
একটি কোণায়।
ভোরের আলোর সূর্য দীপ্ত করে তাকে
বহু বর্ণে রঞ্জিত সোনায়।

49

The dust receives insult and in return offers her flowers.

ময়লা ধূলি
খাচ্ছে গালি, আর
দিচ্ছে ফিরে পুষ্প উপহার।

50

Do not linger to gather flowers to keep them, but walk on, for flowers will keep themselves blooming all your way.

পথ বেয়ে তুই এগিয়ে যা রে
ফুল ছিঁড়তে থামিস্ না রে।
দেখবি তবে ফুলগুলি সব
আলোকমালার দ্যুলোক সাজে
বিছিয়ে আছে পথের ধারে।

Image
Flag Counter