আন্তোনিও আলোন্সো কাতালানের ‘শব্দ’
ইংরেজি অনুবাদ : লেওপোল্দো ওরোস্কো এবং ফাবিয়ান এসপেহেল
বাংলা অনুবাদ : কামরুল হাসান
আন্তোনিও আলোন্সো কাতালানের জন্ম ১৯৯৮ সালে মেক্সিকো সিটিতে। ২০১৭ সালে তিনি Mariposas y Ruinas (সম্পাদনা : ট্রাজিন) নামের একটি প্লাকেট প্রকাশ করেন। এর পরের বছরেই কবিতার বই Romancero Siudadano (ট্রাজিন, ২০১৮) প্রকাশ করেন । ২০১৮ সালের জুন মাসে তিনি মেক্সিকান সাহিত্য ফাউন্ডেশন ও ভেরাক্রুজানা বিশ্ববিদ্যালয় থেকে দশম তরুণ লেখক প্রতিভা বিকাশের কোর্সে (কবিতায়) বৃত্তি লাভ করেন। তিনি বর্তমানে দেল ক্লাস্ত্রো দে সর হুয়ানা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সৃজনশীল লেখালেখি এবং মেক্সিকোর জাতীয় বিশ্বদ্যিালয়ে হিস্পানিক ভাষা ও সাহিত্য নিয়ে অধ্যয়ন করছেন।
শব্দ
জলমগ্ন জর্জরিত এই ক্ষীণ আলোর আভাস
এমন কিছুর যা আমি ধরতে পারি না, ওরা দাঁড়ায় আর তোতলায়
-সেইন্ট জন অব দ্য ক্রস (জন এফ নিমস)
প্রকৃতপক্ষে, এই দুনিয়া
কেবলি একটি শব্দ, পেলব নরোম,
সর্বদাই এক।
হঠাৎ বাতিল হওয়া নেই, নেই কোনো নীরবতার কুয়াশা,
নেই চাপিয়ে দেওয়া মাকড়সার জাল।
কেবলি ছন্দ
তীব্রতা ভান করছে রঙ হওয়ার
চিত্রকলা ও সঙ্গীতের পাতাগুলো অধিকার করে আছে স্থান
যার প্রায় নিঃশব্দ ঢোল আক্রান্ত করে
ইন্দ্রিয়ের খোলা ঘরগুলো
একটি নিখুঁত শব্দ, এক ও একমাত্র:
.. . কিন্তু আদিপুস্তক,
আহা, যদিও ব্যাবেল ও তার ভাঙা টুকরোগুলো
এখন হাড় হয়ে আছে, অভিশপ্ত হয়েছে তৃষ্ণায়
আর এই তীব্র যাতনাবোধের ঘুরে বেড়ানো
আর এই নামের ব্যাপক ধ্বংসকারী ঝড়।
প্রকৃতপক্ষে, এটা তার চেয়েও সরল:
একটি খুব হালকা সত্য সাপের মতো শরীরকে জড়ায়
যখন কোনো এক বিকেলবেলা, যেমন ধরা যাক,
তোমার পক্ষে (তুমি হাসছো)
আমি ধরে রাখি একটি সাবিনোর চূড়া
আর একটি চড়ুই পাখির কাৎ করে আঁকা ছবি
তখন সবকিছুই মাত্র একটি শব্দে
তার জটপাকানো সরলতার মাঝে ফিরছে;
অথবা যখন অধঃস্তন সংক্রান্ত নিশ্চয়তার অনুরূপ
চূড়ান্ত মুহূর্তে
তরলতার ভীড়ে
একজন পূর্বাভাস দিতে পারে।
একজন যতক্ষণ না পর্যন্ত ঝাঁকুনি অনুভব করতে সক্ষম।
তবে ত্বক ঢেকে দেয় সবকিছু
তার খোলসের কাঠিন্যের ভিতর
বাকরোধ ফিরে আসে
তার ভঙ্গুরতার দুঃখজনক অবস্থায়
অক্ষরে, শব্দে এবং বাক্যে।
কে পারে বিষয়ের ফলের খোঁসা ছাড়াতে
যাতে ফলের আঁশ ফিরে আসতে পারে
তার সুষম পানির উৎসে।
সত্যি বলতে এটা আপতবিরোধী আর অস্পষ্টভাবে বেদনার
যে এমনকি সবকিছু একটি শব্দ হয়েও
-এক এবং একমাত্র-
তার ভিতরে এখনো হয়তো প্রবেশ সম্ভব
এবং এভাবে, তীব্র
একটি আর্তনাদের হলুদাভ অনুভূতির মতো
গোধূলির কমলারঙ করতালের মতো
এবং স্মৃতির একটি বিষন্ন বয়ন
যা আদর করে যায় অনেক বিচ্ছিন্ন ঘণ্টাকে।
কিন্তু এটা হয়তো টিকে থাকবে শীতটুকু
চুল্লির সাথে ঘর্ষণরত পাথরের সময় তক।
এর চেয়েও মন্দ এসকল কাজ করতে
দ্বিতীয়ের পরিত্যাগকে উপশম করতে
যেখানে আমাদের করতলের ভেতর ছিল শব্দ
দুনিয়ার একমাত্র শব্দটি,
সেই শব্দ এতখানি মিলে যায়
তোমার অপ্রত্যাশিত আলিঙ্গনে
ডিসেম্বরের সেই সড়কে
আমরা বলার পরে
বিদায়
শুধুই নীরবতা।
