মারিয়া কাইয়ে বাহো’র কবিতা: সান্ত্বনা
মারিয়া কাইয়ে বাহো ([María Calle Bajo] একজন স্পেনিশ কবি ও শিক্ষক। শিক্ষাগত কর্মের ক্ষেত্রে তিনি সালামান্কা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পাঠক্রমসমূহের আর+ডি+আই (আন্তর্জাতিক গবেষণা উন্নয়ন) অঞ্চলের অংশবিশেষ গঠন করেছেন। বর্তমানে তিনি মনসংযোগ করেছেন বিদেশি ভাষা হিসেবে স্পেনিশ শেখানোয় এবং আকৃষ্ট হয়েছেন সাহিত্য বিষয়ক বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার দিকেও। তাঁর বহু গবেষণার মধ্যে কয়েকটি, যেমন– মাহিস্তেরিও এন এদুকাতিওন ইন্ফান্তিল ([Magisterio en Educación Infantil বা শিশুশিক্ষায় পাঠদান] ২০০৭) বিষয়ক গবেষণাটি সালামান্কা বিশ্ববিদ্যালয়ে, এবং গ্রাদো এন্ মায়েস্ত্রো দে প্রিমারিয়া মেন্তিওন্ লেঙ্গুয়া এক্সত্রান্হেরা ([Grado en Maestro de Primaria Mención Lengua Extranjera বা 'বিদেশি ভাষার উল্লেখসহ প্রাথমিক শিক্ষকের ডিগ্রি'] ২০১৪), মায়েস্ত্রা দে প্রিমারিয়া মেন্তিওন্ লেঙ্গুয়াহে মুসিকাল ([Maestra de Primaria Mención Lenguaje Musical বা 'সাঙ্গীতিক ভাষার উল্লেখসহ প্রাথমিক শিক্ষক'] ২০১৫) ও মাস্তের ইন্তারনাতিওনাল পারা প্রফেসরেস এন্ লেঙ্গুয়া ই কুল্তুরা এস্পানিয়োলাস ([Máster Internacional para Profesores en Lengua y Cultura Españolas বা 'অধ্যাপকদের জন্যে স্পেনিশ ভাষা ও সংস্কৃতিতে স্নাতকোত্তর ডিগ্রি'] ২০১৭) ইত্যাদি শীর্ষক গবেষণাকর্মগুলি সালামান্কার পন্টিফিক্যাল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সালভাদর বিশ্ববিদ্যালয় (ইউএসএএল)-এ স্পেনীয় ভাষাতত্ত্ব অধ্যয়ন করছেন। লেত্রালিয়া (Letralia), তিয়ের্রা দে লেত্রাস ([Tierra de Letras] ভেনেহুয়েলা), তাইয়ের ইগিতুর ([Taller Igitur] মেহিকো) প্রভৃতি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ২০২০-এর জুনে তিনি কাস্তিইয়া ও লেয়নের সাধারণ শ্রম কনফেডারেশন (la Confederación General del Trabajo de Castilla y León) আয়োজিত 'নারী, কণ্ঠস্বর ও সংগ্রাম' শীর্ষক চতুর্থ সামাজিক কবিতা প্রতিযোগিতায় 'বুস্কেদা' (Búsqueda বা 'অনুসন্ধান') কবিতাটির জন্যে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। 'সেমিইয়াস' ([Semillas বা 'বীজ'] ২০২০) তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ।
ভাষান্তর: জ্যোতির্ময় নন্দী
কারণ এবং প্রভাব।
ইশতেহার।
ওকে পেয়েছিলাম ওখানে থাকতেই।
তার ক্ষতের শুশ্রুষা করেছিলাম,
এটা ছিল তার উৎসর্গের ক্ষতি।
সব কাটাছেঁড়া এবং ভোঁতা,
কারণ এবং প্রতিফলন।
তাকে দেখিয়েছিলাম আমার ভুল সত্য পদক্ষেপগুলো
সে ওগুলোকে সাজিয়েছিল ভ্রুকুটি দিয়ে
সেও আমাকে খুঁজতে এসেছিল
আমাদের সন্ধান না নিয়ে।
কারণ এবং ঝলক।
আমরা কর্ষণরেখা বনিয়েছিলাম বাহু দিয়ে।
বাধাগুলোকে ওজন করেছিলাম।
আমরা দাঁড়িয়ে ছিলাম পায়ের ডগায় ভর দিয়ে
কিন্তু পড়ে গিয়েছিলাম
পরম শান্তিতে
পরস্পরের বাহুবন্ধনে।
