দাবিদ নরিয়া: তাৎক্ষণিক ক্যামেরা
দাবিদ নরিয়া ১৯৯৩ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন তরুণ কবি, লেখক। তিনি ফ্রান্সের মার্সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। লিখিত দলিল ও সাহিত্যিক টেক্সট তার আগ্রহের বিষয়, গবেষণা করেন এসব নিয়ে । তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়(UNAM) থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া গ্রিসের থেসালোনিকি বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়ার কারো ই কুয়েরভো ইনস্টিটিউটে অধ্যয়ন করেন। মেক্সিকোর সকল প্রধান পত্রিকা ও মিডিয়াতেই তার লেখা প্রকাশিত হয়েছে। এসবের মধ্যে আছে Letaras Libres, Cuadernos Americanos, La Jornada semanal, Zona Paz প্রভৃতি। এছাড়াও কলাম্বিয়ার ভাষা একাডেমির বুলেটিন ও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় তার লেখা প্রকাশিত হয়েছে।
মূল:দাবিদ নরিয়া
বাংলা অনুবাদ: কামরুল হাসান
তাৎক্ষণিক ক্যামেরা
১.
কী রুগ্ন ছিল দৈত্যটি
ভূপতিত করে দিতে
এ সমস্ত
গা
ছ
দে
র
২.
ঊর্ধ্বে ওড়ে
মেঘদল
বিমানটি।
৩.
খালের জলে
ঢেউগুলো পিপড়েরসারি
পিঠে করে বয়ে নিয়ে যায়
আলোর টুকরোগুলো।
