* উত্তর প্রদেশের বাঘপাট আসনেও বিজেপি প্রার্থী সত্যপাল সিংয়ের কাছে হেরেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রী ও রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিৎ সিং। তিনি এক সময় মুম্বাইয়ের পুলিশ প্রধানও ছিলেন।
* কংগ্রেস সরকারের টেকনোক্রেট মন্ত্রী নন্দন নীলকানি কর্ণাটকের দক্ষিণ বেঙ্গালুরু লোকসভা আসনে হেরেছেন বিজেপি’র অনন্ত কুমারের কাছে। এই আসনে ছয় লাখ ৩৩ হাজার ভোট পেয়ে জিতেছেন বিজেপি প্রার্থী।
* কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ কাশ্মীর ও জম্মু কা্শ্মীর লোকসভার আসনে বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিংয়ের কাছে হেরেছেন।
ছবি: মিরা কুমার
ছবি: মিরা কুমার
* মোদি জোয়ারে ধুয়ে গিয়ে সবাইকে হতবাক করেছেন পঞ্চদশ লোকসভার স্পিকার মিরা কুমার। বিহার রাজ্যে তার জন্মস্থান শাশারামে বিজেপি প্রার্থী চেদি পাসভানের কাছে ৬৩ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন মিরা।
* হারার তালিকায় আছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অম্বিকা সনি। পাঞ্জাবের আনন্দপুর লোকসভায় আসনে শিরোমনি আকালি দলের (এসএডি) প্রার্থী প্রেম সিং এর কাছে হেরেছেন তিনি।
* মোদি ঢেউয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন কংগ্রেসের জোটসঙ্গী রাষ্ট্র্রীয় জনতা দলের প্রধান লালু প্রাসাদ যাদব। নিজে নির্বাচনে দাঁড়াতে না পারলেও তার মেয়ে মিসা ভারতী বিহারের পাটালিপুত্র আসনে বিজেপি প্রার্থী রাম কিরপাল যাদবের কাছে হেরেছেন। অপর দিকে তার স্ত্রী রাবড়ী দেবী হেরেছেন পাশের একটি আসনে বিজেপি’র আরেক প্রার্থী রাজিব প্রতাপ রুদির কাছে।
* বিপর্যয় এসেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীর ভদ্র সিংয়ের জন্যও। লোকসভার মন্দি আসনে তার স্ত্রী ও কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং বিজেপির রাম স্বরূপ শর্মার কাছে হেরেছেন।
* পাঞ্জাবের সিঙ্গুর আসনে কংগ্রেসের এমপি বিজয় ইন্দর সিং এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আকালি দলের নেতা সুখদেব সিংকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন আম আদমি পার্টির প্রার্থী ভগবদ মন।
* বিজেপি’র এক সময়ের মন্ত্রী যশবন্ত সিং স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে হেরেছেন দলের মনোনীত প্রার্থী কর্নেল সোনারাম চৌধুরীর কাছে। পশ্চিম রাজস্থানের বর্মার আসনে প্রার্থী হয়েছিলেন তিনি।
* দক্ষিণ রাজস্থানের চিত্তরঘর আসনে কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা গিরিজা ভায়াস তিন লাখ ভোটের ব্যবধানে হেরেছেন বিজেপি প্রার্থী চন্দ্র প্রকাশ যোশীর কাছে।
ছবি: অরুন জেটলি
ছবি: অরুন জেটলি
* আজমীর লোকসভা আসনে কেন্দ্রীয় মন্ত্রী সচিন পাইলট হেরেছেন বিজেপি প্রার্থী সানওয়ার লাল জেট এর কাছে।
* কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তারিক হামিদ কারা এর কাছে হেরেছেন প্রবীন নেতা ও কংগ্রেস মিত্র ফারুক আব্দুল্লাহ।
* ওদিকে পশ্চিমবঙ্গে প্রবল প্রতাপ নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও দলটির টিকিট নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা দোলা সেন হেরেছেন বিজেপি প্রার্থী ও বলিউড গায়ক বাদল সুপ্রিয়র কাছে।
* বিপর্যয়কর ফল এনেছেন কংগ্রেস সরকারের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। উত্তর প্রদেশের ফররুখাবাদ থেকে দুই বারের এমপি এবার সমাজবাদী পার্টির প্রার্থী রামেশ্বর সিং যাদবের কাছে হেরেছেন। শুধু তাই নয় নির্বাচনী দৌড়ে চারধাপ পিছিয়ে পঞ্চম হয়েছেন তিনি।