১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ঢাকা-১২ আসনে, পিরোজপুর-১ এ সবচেয়ে কম

নতুন নিয়মে কোথাও একক প্রার্থী থাকলে তাকে লড়তে হবে ‘না’ ভোটের সঙ্গে। তেমন পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছিল পিরোজপুর-১ আসনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 02:14 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন ভোটের লড়াইয়ে আছেন; আর সবচেয়ে কম দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন পিরোজপুর-১ আসনে।  

নির্বাচন কমিশন এবার আইন সংস্কার করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। কোথাও একক প্রার্থী থাকলে তাকে লড়তে হবে ‘না’ ভোটের সঙ্গে।

পিরোজপুর-১ আসনে এবার তেমন পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছিল। এ আসনে দুজন মনোনয়ন জমা দিয়েছিলেন। দুজনই বাছাইয়ে বৈধ হলে একজনের বিরুদ্ধে আপিল হয়; কিন্তু নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করায় দুজনই লড়াইয়ে টিকে যান।

১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ২৯৮ আসনে (পাবনা-১ ও ২ ছাড়া) ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হলেন।

নির্বাচন কমিশনের একীভূত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

দ্বিতীয় স্থানে ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে।

আর খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪, গাজীপর-২ আসনে রয়েছেন ১২ জন করে।

১১ জন করে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ এবং খাগড়াছড়ি আসনে।

১০ জন করে রয়েছেন ঠাঁকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ আসনে।

বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

পুরনো খবর 

সংসদ নির্বাচন: সর্বোচ্চ মনোনয়নপত্র কোন আসনে, সর্বনিম্ন কোথায়

সংসদ নির্বাচন: বাছাইয়ে বাদ পড়া অর্ধেকই স্বতন্ত্র

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মার্কা বরাদ্দ যেভাবে, প্রার্থীর মৃত্যুতে কী হবে