১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: সর্বোচ্চ মনোনয়নপত্র কোন আসনে, সর্বনিম্ন কোথায়

সর্বোচ্চ ১৮টি করে মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১২ ও গাজীপুর-২ আসনে।

সংসদ নির্বাচন: সর্বোচ্চ মনোনয়নপত্র কোন আসনে, সর্বনিম্ন কোথায়
জাতীয় সংসদ ভবন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 01:26 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এক আসনে সর্বোচ্চ ১৮ জনের মনোনয়নপত্র জমা পড়েছে; আর সর্বনিম্ন জমা পড়েছে দুটি।

সোমবার ৩০০ সংসদীয় আসনে মনোয়নপত্র জমা দেন ২ হাজার ৫৮২ জন।

মনোনয়নপত্র দালিখকারীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া ঢাকা-২, ঠাঁকুরগাঁও-৩, চট্টগ্রাম-১৫ ও মেহেরপুর-২ আসনে তিনজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আর সর্বোচ্চ ১৮টি করে মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১২ ও গাজীপুর-২ আসনে।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই, একক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট আসনে ‘না’ ভোট যুক্ত হবে। 

১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী

>> মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর

 >> মনোনয়ন পত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত

>> প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি 

 >> চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি

 >> নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত

সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিনে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, ৩০০ আসনে ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৫৮২ জনের।